Raj-Subhasree: বাড়ির অন্নপূর্ণা পুজোয় নিষ্ঠা সহকারে অংশগ্রহণ জনপ্রিয় টলিউড পরিচালক রাজ চক্রবর্তী (Raj) এবং তার স্ত্রী তথা টলিউড ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গাঙ্গুলীর (Subhasree)। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তাদের টিমের অন্যান্য সদস্যরা। যে ভিডিও সম্প্রতি ভাগ করে নিয়েছেন রাজ নিজেই।
অন্যান্য পুজোর মতো বেশ আড়ম্বরের সাথে এই জুটির পরিবারে আয়োজিত হয় অন্নপূর্ণা পুজো। এদিন নিষ্ঠা সহকারে সমস্ত রীতিনীতি মেনে তাতে অংশগ্রহণ করেন তারা। যে ভিডিওটি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে পুজোর ঘরটি সাজানো হয়েছে বিভিন্ন রকমের ফুল দিয়ে।
ভেতরে ঢোকার পর সেখানে বসে রয়েছেন সমস্ত সদস্যরা এবং শুভশ্রী পুরোহিত মশাইয়ের নির্দেশ মতোন আচার পালন করছেন। সেজে উঠেছিলেন একটি লাল রঙের শাড়িতে। মাথায় ঘোমটা দিয়ে একদম আদর্শ বাঙালি বধূ সাজে ছিলেন তিনি। এছাড়াও হাত ভর্তি শাঁখা-পলা-চুড়ি।
শুধুমাত্র এই দিনই নয় প্রত্যেক পুজোতেই তাকে আদর্শ বাঙালি বধু সাজে দেখা যায়। যা এটাই প্রমাণ করে যতই তিনি আধুনিক হোন না কেন নিজের সংস্কৃতি ভুলে যাননি। স্থান-কাল-পাত্র অনুযায়ী পোশাক চয়ন করেন। যে বিষয়টি বেশ ভালো চোখেই দেখেন তার অনুরাগীরা।
এই ভিডিওটি পোস্ট করতেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন সকলে। পাশাপাশি মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা করেছেন তাদের জীবন যেন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। উল্লেখ্য, টলিউডের জনপ্রিয় জুটি রাজ-শুভশ্রী। ভালোবেসে তাদের অনুরাগীরা ‘রাজশ্রী’ বলে ডাকেন। একজন যেমন পরিচালনার দুনিয়ায় রাজত্ব করছেন, অন্যজন অভিনয়ের।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.