Nusrat: কালো পোশাকে নিজের ‘ফ্যান্টাসি’ লুক নিয়ে সামনে এলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। তার সেই সাহসী অবতার দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। তাইতো বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন তারা। একদিকে তিনি যেমন সাবেকি পোশাকে সেজে ওঠেন তেমনি সাহসী পোশাকেও।
সম্প্রতি ঈদ উপলক্ষ্যে তকে ভারতীয় পোশাকে দেখা গিয়েছিল। যেখানে সালোয়ার কামিজ পরে অসাধারণ লুকে হাজির হয়েছিলেন তিনি। তারপরে এবার হাজির হলেন অন্যরকমভাবে। এদিন যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে কালো স্কার্ট ও কালো ক্রপ টপ।
একইসাথে রয়েছে একটি জালকাকার জ্যাকেট। চড়া মেকআপ ও আত্মবিশ্বাসী চাহনি তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছিল। আর ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ফ্যান্টাসি’। আসলেও তাই, অভিনেত্রীর প্রতি ফ্যান্টাসি রয়েছে অনেকেরই।
তাইতো তাকে দেখে অনেক মন্তব্য করেছেন অনুরাগীরা। একইভাবে ফ্যান্টাসির বিষয় নিয়েও সহমতপোষণ করেছেন তারা। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি। শুধু এখনই নয় মাঝেমধ্যেই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতে দেখা যায়।
মূলত সময়ের সাথে সাথে তিনি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছেন। সন্তান জন্ম দেওয়ার পরেও তার শরীরে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। অন্যান্য অভিনেত্রীরা যেখানে কঠোর পরিশ্রম করে বাড়তি মেদ ঝরিয়েছেন, সেখানে এই অভিনেত্রী কোনরকম মেদ জমতেই দেননি। শুরু থেকে তিনি শরীর মেইন্টেন করে রেখেছেন। এই বিষয়েও প্রশংসা করতে দেখা যায় সকলকে। এমনকি তাকে দেখলে বোঝা যায় না তিনি এক সন্তানের মা।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.