Rukmini: রুপোলী পোশাকে দ্যুতি ছড়ালেন রুক্মিণী, তার সাহসী লুক দেখে মুগ্ধ ভক্তরা

Rukmini: সম্প্রতি এবার সোশ্যাল মিডিয়ায় হীরক দ্যুতি ছড়িয়ে দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini)। যা দেখে চোখ সরাতে পারছে না অনুরাগীরা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সক্রিয় রয়েছেন তিনি। বিশেষ করে তাকে বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপনে কাজ করতে দেখা যাচ্ছে।

কিছুদিন আগে সেরকমই একটি স্বর্ণালঙ্কার সংস্থার হয়ে কাজ করেছিলেন। সেই সমস্ত ছবি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে সোনালী আভায় ভরে উঠেছিল চারপাশ। আর এবার সম্প্রতি তাকে দেখা গেল আরো একটি সংস্থার হয়ে কাজ করতে। যেখানে তিনি ছড়িয়ে দিয়েছেন হীরক দ্যুতি।

ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি কালো করসেট, তার ওপরে রুপালী গাউন। পোশাকটি অফশোল্ডার হওয়ায় উন্মুক্ত হয়েছে শরীরের উপরের অংশ। তবে কোনরকম আড়ষ্টটা দেখা যায়নি তার মধ্যে বরং তিনি আত্মবিশ্বাসের সাথে নিজেকে তুলে ধরেছেন ছবিতে।

পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন অভিনেত্রীর আত্মবিশ্বাস ক্রমাগত বাড়ছে। এছাড়া এই পোশাকে তাকে অসাধারণ সুন্দরী লাগছে সে বিষয় উল্লেখ করতেও ভোলেননি তারা। সবমিলিয়ে এই ছবির মাধ্যমে তিনি চর্চায় উঠে এসেছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন তিনি। কাজ করেছেন বিভিন্ন সিনেমায়। তবে বেশিরভাগ সিনেমায় বিপরীতে পেয়েছেন টলিউডের সুপারস্টার দেবকে। এছাড়াও খুব শীঘ্রই আসতে চলেছে এই জুটির পরবর্তী সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সিনেমা শ্যুটিং, আপাতত অপেক্ষা মুক্তির।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক