Priyanka: আরো একবার সাহসী অবতারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জনপ্রিয় হলিউড তথা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। গ্রীষ্মের দাবদাহে এমনিতেই নাজেহাল সাধারণ মানুষের জীবন তাতে আরও কিছুটা উষ্ণতা বাড়ালেন তিনি।
এদিন তার বিকিনি লুক দেখে হৃদ্স্পন্দন বেড়ে গিয়েছে অনুরাগীদের। বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে মূলত রবিবারের অবসর সময় তিনি কীভাবে কাটান সেগুলো তুলে ধরেছেন। ছবিতে দেখা যাচ্ছে কখনো সুইমিংপুলে ভাসছেন বিকিনি পরিহিত অবস্থায়।
আবার কখনো সঙ্গী হিসেবে রয়েছেন পরিবারের সদস্যরা। সবমিলিয়ে এই অবসর সময়টুকু ভীষণভাবে উপভোগ করেছেন তিনি। আর ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সেই বিরল মুহূর্তগুলোর মধ্যে একটা, যখন রবিবারটাকে সত্যিই রবিবারের মতো মনে হচ্ছিলো। আর অন্যান্য টুকিটাকি বিষয়।’
আসলে তার কাজের এতটাই চাপ থাকে যে পরিবারের জন্য সময় বের করতে পারেন না। ভারতের পাশাপাশি আমেরিকাতেও প্রচুর কাজ রয়েছে তার। ফলস্বরূপ এই দেশ ও ওই দেশ করতে হয় সচরাচর। তাই একটি প্রোজেক্ট সম্পূর্ণ হওয়ার পর যে টুকু সময় পান তা ভরপুর উপভোগ করেন অভিনেত্রী।
কন্যা মালতী মেরি চোপড়া জোনাস এবং স্বামী নিক জোনাসের সাথে অনেকটা সময় কাটিয়ে নেন। তারপর আবার কাজে ফেরার পালা। একইসাথে রয়েছে বিভিন্ন ফটোশ্যুট, ইভেন্ট ইত্যাদিতে অংশগ্রহণ করা। আসলে কেরিয়ারের মধ্যগগনে উপস্থিত হয়েছেন অভিনেত্রী। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা ধরে রেখেছেন। যার ফলে তার আত্মবিশ্বাস তুঙ্গে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.