Subhasree: আনারকলি পোশাকে ঝলমলিয়ে উঠলেন অভিনেত্রী শুভশ্রী, ভাগ করে নিলেন মনমাতানো ছবি

Subhasree: এবার শাড়ি বা কোনো ওয়েস্টার্ন পোশাক নয় আনারকলিতে সকলকে মুগ্ধ করলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। এদিন একগুচ্ছ ছবি তিনি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে নৃত্যশিল্পীর মতন সেজে উঠেছেন তিনি।

সাদা ও বেগুনীর সংমিশ্রণে তৈরি সেই পোশাকটি তাকে লাবণ্যময়ী করে তুলেছিল। এদিন একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে। সবেতেই তিনি ছিলেন সাবলীল। পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকেই বলছেন তাকে অনন্যা লাগছে দেখতে।

আসলে কঠোর পরিশ্রম এবং নিয়মের মধ্যে নিজেকে বেঁধে ফেলেছেন তিনি। তাইতো এখনো পর্যন্ত তার ফিটনেস চোখে পড়ার মতন। তাকে দেখলে বোঝার উপায় নেই তিনি দুই সন্তানের মা। সন্তানদের সাথে নিয়েই জীবনের লড়াইয়ে নেমেছেন তিনি। পাশে পেয়েছেন স্বামী রাজ চক্রবর্তীকে।

তাইতো সমস্ত কটাক্ষ, সমালোচনা সব কিছু পেরিয়ে নিজের ছন্দে জীবনযাপন করছেন। একইসাথে কাজ করছেন জোরকদমে। ইতিমধ্যেই একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছেন তিনি। খুব শীঘ্রই আসতে চলেছে তার পরবর্তী সিনেমা প্রাক্তন প্রেমিক দেবের সাথে।

‘DeSu7’ নামক এই সিনেমা মুক্তি পাবে পুজোর সময়। জানা গিয়েছে সেটি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন দেব নিজেই। তাইতো সেটি বেশ উত্তেজনা সৃষ্টি করেছে দর্শকদের মনে। এছাড়াও বাড়তি পাওনা হিসেবে সেখানে থাকবেন ভট্টাচার্য। সবমিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক