Darshana: জয় বা পরাজয় নয় বরং ভালোবাসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়! জানালেন দর্শনা

Darshana: জয় পরাজয় নয় বরং ভালোবাসা এবং সম্মানই হচ্ছে বড়ো বিষয়! এমনটাই জানালেন টলিউড অভিনেত্রী দর্শনা বণিক (Darshana)। সাথে ভাগ করে নিলেন নিজের বেশ কিছু ছবি। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় থাকেন তিনি। মূলত নিজের ফ্যাশন সেন্সের জন্যই বেশি পরিচিত এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্স নজর কাড়ে সকলের। অন্যদের থেকে বরাবর আলাদা পোশাক পরতে দেখা যায় তাকে। সেরকমই কিছু পোশাক পরে হাজির হয়েছিলেন তিনি। যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যায় সোফার ওপর এলিয়ে দিয়েছেন নিজের শরীর। প্রসন্নতার সাথে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে।

ছবিতে যে পোশাকটি পরেছেন সেটা ভীষণই পছন্দ করেছেন অনুরাগীরা। যা বোঝা গিয়েছে কমেন্টবক্স দেখে। আর সাথে ক্যাপশনে লিখেছেন, ‘জয়-পরাজয় বড়ো কথা নয়, বরং ভালোবাসা ও সম্মান বড়ো।’ যদিও কী কারণে তিনি এমন ক্যাপশন লিখলেন তা জানা যায়নি তবে ছবিগুলো পছন্দ করেছেন সকলে।

ইতিমধ্যে সেগুলো ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকেই বলছেন এই অভিনেত্রী সময়ের সাথে সাথে আরো বেশি লাস্যময়ী হয়ে উঠছেন। এছাড়া বিভিন্ন প্রশংসা করতে দেখা গিয়েছে সকলকে। উল্লেখ্য, সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন ইস্টবেঙ্গলের মাঠে। একটি বিশেষ ইভেন্ট উপলক্ষ্যে সেখানে ডাকা হয়েছিল তাকে।

সাথে ছিলেন তার স্বামী তথা অভিনেতা সৌরভ দাস এবং আরেক অভিনেত্রী মনামী ঘোষ। একসঙ্গে খেলোয়াড়দের উচ্ছ্বাস বাড়াতে গিয়েছিলেন তারা। সেই ছবিগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সবমিলিয়ে বলতে গেলে অভিনয়, ফটোশ্যুট, ইভেন্ট এসবে ব্যস্ত রয়েছেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক