Nusrat: যতক্ষণ না সত্য সামনে আসছে দোষারোপ ও অভিযোগের মাঝে শান্তি খুঁজছেন নুসরত

Nusrat: যতক্ষণ পর্যন্ত সত্য খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন না অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। সম্প্রতি কয়েকটি ছবি পোস্ট করে তেমনই বার্তা দিলেন সকলকে। হয়তো অনেকেই জানেন গত বুধবার ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। টানা আধঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রথমদিকে শোনা গিয়েছিল তাকে রেশন দুর্নীতি মামলায় তলব করা হয়েছে। তবে পরে জানা যায় রাজারহাট এলাকায় ফ্ল্যাট দুর্নীতি কাণ্ড নিয়ে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তবে এসবের মধ্যেই কিছুটা শান্তির খোঁজ করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী।

খুব সম্ভবত সেগুলি শরীরচর্চা করাকালীন তোলা হয়েছে। যেখানে বেশ প্রশান্তির সাথে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। সাথে ক্যাপশনে লিখেছেন, ”দোষারোপ ও অভিযোগের মাঝে কোথাও শান্তির সন্ধান। যতক্ষণ না আমরা ‘সত্য’ খুঁজে পাই আসুক না কটাক্ষ।”

তবে এই ছবিগুলো পোস্ট করতেই তাকে আরও একবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। অনেকে তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। যদিও সেসব বিষয় নিয়ে কখনোই মাথা ঘামাননি অভিনেত্রী। উল্লেখ্য, শুরুতে শোনা গিয়েছিল রেশন দুর্নীতি মামলায় থাকে ডাকা হয়েছে ইডির তরফ থেকে।

তিনি যখন বসিরহাট এলাকার সাংসদ ছিলেন তখন নাকি বেআইনিভাবে গম পাচার করেছেন বাংলাদেশে। পরে যদিও শোনা যায় রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছিল। যে সংস্থা এর নেপথ্যে ছিল তার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরত। সে কারণে ডাকা হয়েছিল ইডির তরফ থেকে। বুধবার টানা আট ঘণ্টা জেরা করা হয় তাকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক