টলিপাড়ায় প্রেমের সম্পর্ক নতুন কিছু নয়, তবে সম্প্রতি এক ছোটপর্দার অভিনেতাকে ঘিরে তৈরি হওয়া ব্যক্তিগত জীবনের জটিলতা চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। শোনা যাচ্ছে, প্রেমের টানাপোড়েন এবার গড়িয়েছে পারিবারিক অশান্তিতে, যার জেরে নায়ক নাকি বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেছেন।
অভিনেতার কেরিয়ার শুরু হয়েছিল বড়পর্দা দিয়ে। যদিও সেখানে তেমন সাফল্য পাননি, পরে ছোটপর্দায় কাজ শুরু করেন তিনি। কিন্তু অভিনয় জীবনের থেকে তাঁর ব্যক্তিগত সম্পর্কই এখন বেশি আলোচিত। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, তাঁর বর্তমান প্রেমিকা একসময় নায়কের বাবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত ছিলেন। সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপরই নাকি ওই অভিনেত্রীর সঙ্গে নায়কের সম্পর্ক গড়ে ওঠে।
এই ঘটনাকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, প্রেমিকাকে নিয়ে প্রায় ‘দড়ি টানাটানি’র মতো অবস্থার সৃষ্টি হয় পরিবারের মধ্যে। শেষ পর্যন্ত অশান্তি এড়াতে নায়ক বাড়ি ছেড়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলেই শোনা যাচ্ছে।
সম্প্রতি ছোটপর্দায় তাঁর অভিনীত চরিত্র নিয়েও কিছুটা আলোচনা হলেও তা খুব বড় সাফল্য পায়নি। অন্যদিকে, তাঁর প্রেমিকার ব্যক্তিগত জীবন নিয়েই এখন বেশি চর্চা চলছে। অনেকে আবার কটাক্ষ করে বলছেন, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা সরিয়ে রেখে যদি দু’জনেই নিজেদের কাজের দিকে মন দেন, তা হলে সেটাই তাঁদের জন্য বেশি লাভজনক হতে পারে।
যদিও গোটা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি, তবুও এই অদ্ভুত সম্পর্কের সমীকরণ ঘিরে জল্পনা তুঙ্গে টলিপাড়ায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.