Dev: দলের হয়ে আর প্রচার করবেন না টলিউড অভিনেতা দেব (Devl। সম্প্রতি একাধিক ছবি ও ভিডিওর মাধ্যমে তেমনটাই স্পষ্ট করলেন তিনি। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। ২৯শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে কয়েকটি জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে।
ইতিমধ্যে সমস্ত দলীয় কর্মীরা সভা, সম্মেলন, প্রচার সেরে ফেলেছেন। এই অভিনেতা একমাস ধরে টানা প্রচার করেছেন। তবে এবার নিয়ম অনুযায়ী শেষ করতে হবে প্রচারপর্ব। সেই বিষয়েই একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। যেখানে সকলের উদ্দেশে বিশেষ বার্তা দিতে দেখা যায় তাকে।
একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘গত এক মাস ধরে আমি টানা প্রচার করছি। আমি আমার দল ছাড়াও সমস্ত দলীয় কর্মীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তারা অসামান্য কাজ করেছেন। সবকিছু আয়োজন থেকে শুরু করে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তবে কেউ ধর্মের রাজনীতি করবেন না।
আপনাদের প্রিয় নেতাকে ভোট দিন মানুষ হিসেবে দেখে। ধর্ম দেখে নয়। যদি ধর্ম দেখেন তাহলে মানুষ বাঁচবে না। মানুষ বাঁচলে তবেই ধর্ম বাঁচবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।’ একইসাথে ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘এই বছরের নির্বাচনের প্রচার আজ শেষ হলো। সকল দলের সকল কর্মীদের অনেক শুভেচ্ছা রইলো। সবাই খুব ভালো থাকুক, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হোক এবং বাংলা সবসময় এগিয়ে থাকুক।’
তার এই বার্তা ভীষণই পছন্দ করেছেন অনুরাগীরা। কারণ, যেখানে অন্যান্য বিভিন্ন দলীয় কর্মীরা সকলের মধ্যে বিদ্বেষ এবং বিরোধীদের জন্য ঘৃণা ছড়িয়ে দেন, সেখানে এই অভিনেতা তেমনটা করেননি বরং মানুষ কাকে ভোট দেবেন সেটা তাদের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.