‘বিগ বস বাংলা’র ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিশেষ করে রাজবীর দে এবং নন্দিনীর সম্পর্ক নিয়ে জোর চর্চা চলছে বিভিন্ন মহলে। তাঁদের ঘনিষ্ঠতা থেকে শুরু করে সম্পর্কের ভবিষ্যৎ, সবকিছু নিয়েই তৈরি হয়েছে নানা প্রশ্ন। এরই মধ্যে নন্দিনীকে নিয়ে হঠাৎ সুর বদলালেন তাঁর বাবা। মেয়েকে আর বিগ বসের ঘরে দেখতে চাইছেন না তিনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
সম্প্রতি নন্দিনীর ঠাকুমার শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাঁর বাবা। সেখানেই বিগ বসের ঘরের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, এই রিয়্যালিটি শোয়ের ঘরে নেই কোনও গ্যাজেট, গল্পের বই কিংবা অন্য কোনও বিনোদনের ব্যবস্থা। ফলে প্রতিযোগীদের মানসিক চাপ বাড়তে পারে বলেই মনে করছেন তিনি।
নন্দিনীর বাবার বক্তব্য, বিগ বসের ঘরে মানসিকভাবে সামান্য সমস্যাও বড় আকার ধারণ করতে পারে। আর সেই আশঙ্কা থেকেই মেয়েকে শো ছেড়ে বাড়ি ফিরে আসতে দেখতে চান তিনি। তাঁর মতে, দীর্ঘদিন এমন পরিবেশে থাকলে মানসিকভাবে সুস্থ থাকাটা কঠিন হয়ে উঠতে পারে।
নন্দিনীর ঠাকুমার মৃত্যু হয়েছে মাত্র কয়েক দিন আগে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে শ্রাদ্ধানুষ্ঠান। তবে পরিবারের এই শোকের খবর এখনও জানেন না অভিনেত্রী। নন্দিনীর বাবা জানিয়েছেন, তিন মাস পর মেয়ে বাড়ি ফিরলে ঠাকুমার পারলৌকিক ক্রিয়া ফের করা হবে। অন্যদিকে, নন্দিনীর মা অবশ্য মেয়ের খেলার দক্ষতা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তাঁর বক্তব্য, ছোটবেলা থেকেই বিগ বস দেখে বড় হয়েছেন নন্দিনী। তাই এই শোয়ের ধরন এবং কীভাবে খেলতে হয়, সে সম্পর্কে অভিনেত্রীর ভালো ধারণা রয়েছে।
হঠাৎ কেন মত বদল নন্দিনীর বাবার?
নন্দিনী বিগ বসের ঘরে যাওয়ার পর এর আগে মেয়েকে নিয়ে গর্ব প্রকাশ করেছিলেন তাঁর বাবা। কিন্তু এবার তাঁর বক্তব্যে উদ্বেগের সুর স্পষ্ট। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হঠাৎ কেন নিজের অবস্থান বদল করলেন তিনি? এদিকে, বিগ বসের ঘরে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়েও চলছে বিস্তর আলোচনা। তাঁদের সমীকরণ নিয়ে দর্শকদের মধ্যে যেমন কৌতূহল রয়েছে, তেমনই বিভিন্ন মহল থেকে সমালোচনাও শোনা যাচ্ছে। তাহলে কি মেয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলতে থাকা আলোচনা তাঁর বাবার মনোভাব বদলের অন্যতম কারণ? সেই প্রশ্নও উঠছে।

যদিও নন্দিনীর বাবার বক্তব্য থেকে এমন কোনও কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। তবে পরিবারের উদ্বেগ এবং রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে চলতে থাকা জল্পনা, সব মিলিয়ে ‘বিগ বস বাংলা’র এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছেন নন্দিনীই।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.