Shreya: দুধসাদা গাউনে আরও একবার সকলকে চমকে দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। তাকে দেখে সকলেই মনে করছেন অনায়াসে তিনি অভিনয় জগতে পা রাখতে পারেন। এমনই জৌলুশ ছড়িয়েছেন সেই পোশাক পরে। শুধু তাই নয় অনেকে আবার তাকে মডেলের সাথেও তুলনা করেছেন।
আমরা সকলেই জানি দুর্দান্ত সংগীতশিল্পী হওয়ার পাশাপাশি শ্রেয়া ভীষণই সাজগোজ সম্পর্কে আগ্রহী। বিশেষ করে ভারতীয় পোশাকের প্রতি তার আলাদা আগ্রহ রয়েছে। যে বিষয়টি মাঝেমধ্যে দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কখনো শাড়ি কখনো, আনারকলি আবার কখনো অন্যান্য পোশাক সবেতেই তিনি সাবলীল।
সম্প্রতি সেরকমই একটি পোশাক পরে হাজির হয়েছেন তিনি। সাদা রঙের সেই পোশাকটি মূলত আনারকলির উপরে একটি জ্যাকেট দিয়ে তৈরি। পোশাকটির সাথে মানানসই গয়না তাকে আরো অনেক বেশি সুন্দরী করে তুলেছিল। তাইতো ছবিগুলো পোস্ট করতেই সেখানে বিভিন্ন মন্তব্য করেছেন অনুরাগীরা।
প্রত্যেকে বলছেন এই শিল্পীর লাবণ্য ক্রমাগত বাড়ছে। তিনি অনায়াসেই হার মানাতে পারেন কোনো বলিউড অভিনেত্রীকে। এতোটাই লাবণ্য এই শিল্পীর। অন্যদিকে তার গানের প্রশংসা করতে ভোলেননি তারা। উল্লেখ্য, এক সাধারণ পরিবার থেকে উঠে আসা বঙ্গতনয়া রাজত্ব করছেন গোটা সংগীত জগতে।
তাবড়-তাবড় টলিউড ও বলিউড তারকাদের সিনেমায় নেপথ্য শিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়াও রয়েছে নিজস্ব অ্যালবাম। শুধু তাই নয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও কনসার্ট করতে দেখা যায় তাকে। সবমিলিয়ে বলতে গেলে জীবনটাকে ভরপুর উপভোগ করছেন এই শিল্পী।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.