Srabanti: ঠিক যেন কোনো বার্বি পুতুল, দাঁড়িয়ে আছেন নিজের অসাধারন সৌন্দর্য্য নিয়ে! এমনই সাজে দেখা গেল জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে (Srabanti)। যদিও মাঝে মধ্যে তার চেহারা নিয়ে অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়। তবে তিনি এবার বুঝিয়ে দিলেন এখনো নিজের জৌলুশ হারিয়ে ফেলেননি তিনি।
একটি ফ্যাশন শো’তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তিনি। সেখানে তার লুক চমকে দিয়েছে সকলকে। আমরা সকলেই জানি অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে তারকাদের বিভিন্ন অনুষ্ঠানে বিচারক বা অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তার ক্ষেত্রেও এমনই হয়েছে।
এদিন সেখানে পৌঁছে রীতিমতো ঝলমল করছিলেন তিনি। পরনে ছিল একটি সাদা রংয়ের ঝলমলে গাউন। আর সেটা তিনি বহন করেছিলেন ভীষণে আত্মবিশ্বাসের সাথে। পোশাকটি পরে ভীষণ সুন্দর লাগছিল অভিনেত্রীকে দেখতে। যে বিষয়টি বলেছেন সকলে। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘একটু দেরিতে পৌঁছালেও, *ফ্যাশোনিয়া*-র আন্তরিকতা ও প্রাণবন্ততা সবকিছু সার্থক করে দিয়েছে।
স্টাইল, আবেগ এবং সৃজনশীলতার এমন সুন্দর এক উদযাপনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে আমি সম্মানিত। পুরো টিমকে আন্তরিক অভিনন্দন। @todays_fashionia এমন একটি চমৎকার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য, আপনাদের নিষ্ঠা প্রতিটি খুঁটিনাটিতেই ফুটে উঠেছে। ভবিষ্যতে আরও অনেক মাইলফলক এবং উজ্জ্বল মুহূর্তের জন্য শুভকামনা রইলো।’
সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকে বলছেন এই অভিনেত্রীর প্রাণবন্ত হাসি এবং জৌলুশ ঠিক আগের মতোই রয়ে গিয়েছে। যতই বয়স বাড়ুক না কেন প্রিয় অভিনেত্রীর লাবণ্য এখনো বর্তমান।

Sudeshna has been writing entertainment reports since 2021.