Ishaa: কোনো কড়াকড়ি বা ডায়েট নয় এবার পছন্দের খাবারে মশগুল হলেন অভিনেত্রী ইশা সাহা (Ishaa)। কবজি ডুবিয়ে রীতিমতো সেই খাবার উপভোগ করলেন তিনি। সম্প্রতি উঠে এসেছে তারই কয়েক ঝলক। আমরা সকলেই জানি তারকাদের বিভিন্ন নিয়মের মধ্যে বাঁধা হয়ে থাকতে হয়।
চেহারার জৌলুস বা ফিটনেস বজায় রাখার জন্য তারা অনেক খাবার থেকে বঞ্চিত। তবে নিয়মিত পরিশ্রম করার পর এক-আধটা দিন সকলেই রাখেন তাদের পছন্দের জিনিস করার জন্য। পছন্দের খাবার হোক বা পানীয়ই হোক সবকিছুতে রীতিমতো নিজেকে ডুবিয়ে দেন তারা। সেরকমটাই হয়েছিল উশার ক্ষেত্রেও।
সেদিন যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যায় তার সামনে রয়েছে থালাভর্তি খাবার। কখনো তিনি হাত ডুবিয়ে খাবার মুখে তুলে নিচ্ছেন আবার কখনো প্রশান্তির সাথে তাকিয়ে আছেন তাদের দিকে। খুব সম্ভবত রাজস্থানের কোনো বিশেষ খাবারের থালি চয়ন করেছিলেন তিনি।
আর মিষ্টিমুখ করার জন্য ছিল গোলাপজাম। সবমিলিয়ে বলতে গেলে তিনি তার মনের মতন খাবার উপভোগ করেছেন এদিন। তাইতো ছবিগুলো পোস্ট করতেই সেগুলি ভীষণই পছন্দ করেছেন অনুরাগীরা। প্রত্যেকে বলছেন মাঝেমধ্যে ডায়েট ফাঁকি দিয়ে এটুকু খাবার উপভোগ করাই যায়।
এছাড়া অনেকে বলেছেন তিনি যেন বাচ্চাদের মতন সেই খাবার নিয়ে বসেছেন সামনে। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী। উল্লেখ্য যতই তিনি চেহারার দিক দিয়ে সচেতন হোন না কেন খাবার খেতে ভীষণ পছন্দ করেন তিনি। যে বিষয়টা আগেও উঠে এসেছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.