Rajpal Yadav: আর্থিক প্রতারণা মামলা থেকে মুক্তি চান, নিজেকে বাঁচাতে সলমনের ‘ডান হাত’ হয়ে গেলেন রাজপাল?

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব(Rajpal Yadav) আবারও শিরোনামে, তবে এবার অভিনয়ের জন্য যেমন, তেমনই আর্থিক বিতর্কের কারণেও। প্রায় ৯ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নাম জড়ানোয় সম্প্রতি বেশ চাপে ছিলেন অভিনেতা। কিন্তু এই কঠিন সময়েই তাঁর পাশে দাঁড়ালেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান।

ঘটনার সূত্রপাত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে মঞ্চে উপস্থিত অবস্থায় সঞ্চালকের মন্তব্যে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয় রাজপালকে। তিনি যখন মুদ্রাস্ফীতি নিয়ে নিজের মতামত জানাচ্ছিলেন, তখন সঞ্চালক কটাক্ষ করে তাঁর বকেয়া টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গ তোলেন। এই মুহূর্তের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং অভিনেতার প্রতি সহানুভূতির স্রোত তৈরি হয়।

এই পরিস্থিতিতে প্রকাশ্যে রাজপালের পাশে দাঁড়ান সলমন খান। তিনি জানান, দীর্ঘ তিন দশকের অভিনয়জীবন রয়েছে রাজপালের, তাই কাজের অভাব হবে না তাঁর। জানা গিয়েছে, সলমনের এই সমর্থনের পরেই প্রযোজক দিল রাজু-র আসন্ন ছবিতে রাজপালকে গুরুত্বপূর্ণ চরিত্রে নেওয়ার সিদ্ধান্ত হয়। ছবিতে তাঁকে সলমনের ‘ডান হাত’ হিসেবেই দেখা যেতে পারে।

যদিও দিল রাজু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজপাল(Rajpal Yadav) তাঁর যোগ্যতার ভিত্তিতেই এই সুযোগ পেয়েছেন। অন্যদিকে, শোনা যাচ্ছে, বর্তমানে চলতি কাজ শেষ করেই নতুন এই অ্যাকশনধর্মী ছবির শুটিং শুরু করবেন অভিনেতা। ছবির বড় অংশের শুটিং হবে মুম্বইয়ে।

উল্লেখ্য, এর আগেও আর্থিক সমস্যার কারণে আইনি জটিলতায় জড়িয়েছিলেন রাজপাল যাদব। তখনও তাঁর পাশে ছিলেন সলমন খান। ফলে আবারও একই পরিস্থিতিতে ‘ভাইজান’-এর সমর্থন রাজপালের কেরিয়ারে নতুন মোড় আনতে পারে বলেই মনে করছেন অনেকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক