Sreemoyee: টিভি চালাতে শিখে গেছে কাঞ্চন (Kanchan) ও শ্রীময়ীর (Sreemoyee) কন্যা কৃষভি (Krisvhvi)। সম্প্রতি সেই মিষ্টি ভিডিওটি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আমরা সকলেই জানি বর্তমানে বাচ্চারা একটু বেশি পরিমাণে অ্যাডভান্সড হয়ে থাকে।
অনেক কম বয়সেই তারা অনেক কিছু শিখে যায়। সেরকমটাই হয়েছে কৃষভির ক্ষেত্রেও। এতোটুকু বয়স তাতেই সে টিভি চালানো শিখে গিয়েছে। এদিন একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে তিনি তার মেয়েকে বলছেন টিভি অন করার জন্য এবং সেটি শুনে সে করে ফেলেছে।
যা দেখার পর রীতিমতো অবাক হয়ে যান শ্রীময়ী। সকলকে বলেন ‘তোমরাই দেখো কৃষভি টিভি চালানো শিখে গেছে।’ এটা দেখার পর অন্যরাও বেশ মজা পেয়েছেন। প্রত্যেকে বলছেন এখনকার দিনের বাচ্চারা কম বয়স থেকেই অনেক বেশি জিনিস শিখে ফেলে। তাইতো তাদের কিছু নতুন করে শেখাতে হয় না।
উল্লেখযোগ্য, কৃষভিকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেননি এই দম্পতি। জন্মের পর থেকে সমস্ত ছবি ও ভিডিও তারা ভাগ করে নেন সেখানে। মেয়ের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ভীষণভাবে উপভোগ করেন তারা। যে বিষয়টি বোঝা যায় তাদের উচ্ছ্বাস দেখেই। অনুরাগীর তাকে বেশ পছন্দ করেন।
তবে অনেক সময় কটাক্ষের সম্মুখীন হতে হয় তাদের। যেহেতু কাঞ্চন এই অভিনেত্রীর থেকে বয়সে অনেকটাই বড়ো, তাই নিয়ে নানান সমালোচনা হয়েছে। তবে কখনোই সেসব বিষয়কে তোয়াক্কা করেন না তারা বরং নিজেদের মতোন করে বাঁচতে পছন্দ করেন।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.