‘এক পুরুষের সঙ্গে থাকতে হবে না!’ মেয়েকে কী কী শিক্ষা দেবেন কিয়ারা আডবাণী?

বলিউড অভিনেত্রী Kiara Advani সম্প্রতি মাতৃত্বের অভিজ্ঞতা এবং মেয়েকে মানুষ করে তোলার ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে Yash-এর বিপরীতে ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোনআপ্‌স’ ছবিতে। ব্যক্তিগত জীবনেও এখন নতুন অধ্যায়ে রয়েছেন অভিনেত্রী। গত বছর কন্যাসন্তানের জন্মের পর থেকেই জীবনে এসেছে বড় পরিবর্তন।

কিয়ারার মেয়ে সরায়াহর বয়স এখন প্রায় ১০ মাস। অভিনেত্রী জানিয়েছেন, মা হওয়ার পর প্রথম কয়েকটা মাস তাঁর কাছে সহজ ছিল না। শারীরিক ও মানসিক— দুই দিক থেকেই নিজেকে নতুনভাবে মানিয়ে নিতে হয়েছে। তাঁর কথায়, মাতৃত্ব একজন নারীর পরিচয় এবং জীবনবোধ অনেকটাই বদলে দেয়। সেই সময়ে নিজের প্রতি সহানুভূতিশীল হওয়াটা অত্যন্ত জরুরি হলেও, বাস্তবে তা করা কঠিন হয়ে পড়ে।

অভিনেত্রী জানান, নিজের অনুভূতি এবং পরিবর্তনকে বুঝতে তাঁর প্রায় ছ’মাস সময় লেগেছে। সেই অভিজ্ঞতা থেকেই মেয়েকে স্বাধীনচেতা মানুষ হিসেবে বড় করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিয়ারা চান, তাঁর মেয়ে ভবিষ্যতে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিক— সেটা সম্পর্ক, বিয়ে কিংবা পেশা, যে কোনও ক্ষেত্রেই হোক।

20260517 071735
Kiara Advani (instragram)

তিনি স্পষ্ট জানিয়েছেন, মেয়ের উপর কোনও সামাজিক বা পারিবারিক চাপ তৈরি করতে চান না। কিয়ারা মনে করেন, জীবনে ভুল সিদ্ধান্ত আসতেই পারে, কিন্তু সেই সিদ্ধান্ত নিজের হওয়া গুরুত্বপূর্ণ। তাই মেয়েকে এমনভাবে বড় করতে চান, যাতে সে অন্যকে খুশি রাখার জন্য নয়, নিজের ইচ্ছা ও বিশ্বাস অনুযায়ী জীবন বেছে নিতে পারে।

বিয়ে নিয়েও মেয়ের উপর কোনও বাধ্যবাধকতা চাপিয়ে দিতে চান না অভিনেত্রী। তাঁর মতে, জীবন উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে মেয়ের ইচ্ছে হলে সে বিয়ে করবে, না হলে করবে না— সেই স্বাধীনতা পুরোপুরি তার নিজের হওয়া উচিত।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক