Nusrat: কোথায় অভিযোগ, কোথায় সমালোচনা আরো একবার সাহসী অবতারে হাজির হলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। সকল কটাক্ষকে উড়িয়ে দিয়েছেন তিনি এবং আত্মবিশ্বাসের সাথে সকলকে বুঝিয়ে দিচ্ছেন তিনি কারোর কথায় তোয়াক্কা করেন না বরং নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচতে চান।
এদিন যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি খোলামেলা সাদা শার্ট এবং নিম্নাংশে পরেছেন শর্টস। যেটা ছিল ভীষণ ছোট। ফলস্বরূপ উন্মুক্ত হয়েছে তার শরীরের বেশিরভাগ অংশ। তবে কোনোরকম রাখঢাক করেননি তিনি বরং আত্মবিশ্বাসের সাথে সেটি বহন করেছেন।
আর সাথে তার উজ্জ্বল মেকআপ, খোলা চুল, চোখের চাহনি রীতিমতো ঝড় তুলেছিল অনুরাগীদের বুকে। পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এটা আপনার পরিচিত সাধারণ জিনিস নয়!’ আদতেও তাই। অভিনেত্রীর এই রূপ আগে কখনো দেখেননি সকলে। এতটা সাহসী অবতারে তাকে দেখবেন ভাবতে পারেননি অনুরাগীরা।
তাইতো ছবিগুলো পোস্ট করতেই বিভিন্ন মন্তব্য করেছেন সকলে। কেউ কেউ যেমন প্রশংসায় ভরিয়ে তুলেছেন, আবার কেউ কেউ সমালোচনা করতেও ছাড়েননি। যেহেতু তাকে নিয়ে একাধিক অভিযোগ উঠেছে, সে বিষয়টি উল্লেখ করেছেন অনুরাগীরা। যেমন- গম চুরি থেকে শুরু করে আবাসন প্রতারণা।
তবে সেসবকে কখনোই গুরুত্ব দেন না তিনি বরং বারবার জানিয়েছেন যতক্ষণ না আসল সত্যি প্রমাণিত হচ্ছে ততক্ষণ তিনি কারোর কথায় পাত্তা দেন না। স্বামী ও সন্তানকে নিয়ে আরো বেশি সুখে সংসার করছেন সময়ের সাথে সাথে।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.