Darshana: দুধসাদা পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী দর্শনা বণিক (Darshana)। একইসাথে নিজের পছন্দের একটি গানের কথা সেখানে উল্লেখ করলেন। হয়তো অনেকেই জানেন অভিনয়ের পাশাপাশি তিনি তার ফ্যাশন সেন্স এবং স্টাইল স্টেটমেন্টের জন্য পরিচিত।
ইতিমধ্যেই সেই সুবাদে লাভ করেছেন একাধিক পুরস্কার ও সম্মাননা। আর এসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কীভাবে দর্শকদের সাথে যোগাযোগ বজায় রাখতে হয় তাও বেশ ভালো মতই আয়ত্ত করেছেন তিনি। একটি সাদা পোশাকে নিজেকে তুলে ধরেছিলেন সকলের সামনে। কখনো আয়েশ করে বসে রয়েছেন, আবার কখনো আনমনে তাকিয়ে আছেন অন্যদিকে।
পোশাকটি ছিল ডিপ নেক যে কারণে সেটি অনেক বেশি আবেদনময়ী করে তুলেছিল তাকে। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন এই গানের তিনি প্রেমে পড়ে গিয়েছেন। উল্লেখ করে দিয়েছেন একটি বলিউডের বিশেষ গানের কথা।
তার সেই রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। প্রত্যেকেই বলছেন এই অভিনেত্রী সময়ের সাথে সাথে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছেন। তার সৌন্দর্য্য যেন হার মানাচ্ছে বয়সকে। এছাড়া অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকে। সবমিলিয়ে এই ছবিগুলির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি।
উল্লেখ্য, কেরিয়ারের শুরুতে বিভিন্ন বিজ্ঞাপন, মিউজিক অ্যালবাম ইত্যাদিতে কাজ করেছেন তিনি। তবে ধীরে ধীরে সুযোগ পান ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যে একাধিক সিনেমা এবং আইটেম গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে শুধুমাত্র বাংলা ভাষাতেই থেমে থাকেননি তিনি কাজ করেছেন হিন্দি, ভোজপুরীর মতন বিভিন্ন ভাষায়।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.