Ishaa: উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ইশা সাহা (Ishaa) এবং তিনি যে কোনো কারণ ছাড়াই এমনি রাস্তায় ঘুরছেন সেই বিষয়ে উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে। বর্তমানে গৌরবের সাথে প্রেক্ষাগৃহে চলছে তার নতুন সিনেমা ‘সপ্তডিঙার গুপ্তধন।’
বিভিন্ন দর্শকদের কাছ থেকে এই সিনেমার বিষয়ে প্রশ্ন করা হলে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রত্যেকেই এই সিনেমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছেন। এরই মাঝে কিছুটা সময় নিজের জন্য বের করে নিয়েছেন অভিনেত্রী। ঘুরছেন এদিক-ওদিক। যেহেতু এতদিন কাজের প্রচুর চাপ ছিল তাই নিজের জন্য সময় বের করা হয়নি।
সিনেমার প্রমোশন, অনুষ্ঠান মিটতেই এখন তিনি বেরিয়ে পড়েছেন আপনমনে। এদিন একাধিক ছবি পোস্ট করেছিল অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে তার পরনে খুব সাধারণ সাদা টিশার্ট এবং নীল ডেনিম। চোখে সানগ্লাস, খোলা চুলে আপনভোলার মতো ঘুরছেন তিনি।
ক্যাপশনে লিখেছেন, ‘এমনি’। আসলে এই অভিনেত্রীর এই বৈশিষ্ট্য রয়েছে। তিনি ক্যাপশনে এমন সব কথা লেখেন যা বেশ মজা দেয় সকলকে। এবারও তার অন্যথা হয়নি। তাই ছবিগুলো পোস্ট করতেই তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন তাকে যেন কিশোরীর মতন লাগছে দেখতে।
এছাড়া অন্যান্য প্রশংসাসূচক মন্তব্য করতে ভোলেননি। সবমিলিয়ে ছবিগুলোর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি। উল্লেখ্য, ইতিমধ্যেই সোনা’দা সিরিজের একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। যেগুলি ভীষণ পছন্দ করেছেন অনুরাগীরা। সেই বিষয়টি মাথায় রেখেই ‘সপ্তডিঙার গুপ্তধন’ তৈরি হয়েছে। সেটিও প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.