৩৩ বছর পর নিজের গ্রামে ফিরলেন বিজেপি কর্মী বিমল, পাশে দাঁড়ালেন ইন্দাসের বিধায়ক

দীর্ঘ ৩৩ বছর পর অবশেষে নিজের গ্রামে ফিরলেন বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা বিমলচন্দ্র বোড়া। নব্বইয়ের দশকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়াই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অভিযোগ, সেই সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হতে হয়েছিল। এরপর কেটে যায় তিন দশকেরও বেশি সময়।

বিমলের বাড়ি ইন্দাস ব্লকের কুশমুড়ি গ্রামে। রাজনৈতিকভাবে সচেতন হওয়ার পর থেকেই তিনি বিজেপির সমর্থক ছিলেন। ১৯৯৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তিনি পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই সময় এলাকায় বামপন্থী রাজনীতির প্রভাব ছিল প্রবল। ভোটের পর থেকেই তিনি রাজনৈতিক চাপে পড়েন বলে দাবি করেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, নিজের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন তিনি।

গ্রাম ছাড়ার পর দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন বিমল। পরে হুগলির আরামবাগ মহকুমার গোপীনাথপুর এলাকায় স্থায়ীভাবে থাকতে শুরু করেন। সেখানে একটি বাড়িতে কাজের সুযোগ পান। পরবর্তীতে সেখানেই সংসার গড়ে ওঠে তাঁর। তবে নতুন জীবন শুরু করলেও রাজনৈতিক বিশ্বাস থেকে সরে আসেননি তিনি।

২০১১ সালে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হলেও নিজের গ্রামে ফেরার সাহস পাননি বিমল। তাঁর দাবি, এলাকায় বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চাপ ও ভয়ভীতির পরিবেশ তখনও ছিল। ফলে বহু বছর নিজের পৈতৃক ভিটের মুখ দেখাই হয়নি তাঁর।

সম্প্রতি ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়ার উদ্যোগে বিমলচন্দ্র বোড়ার গ্রামে ফেরার ব্যবস্থা করা হয়। সোমবার সন্ধ্যায় তিনি আরামবাগ থেকে নিজের গ্রামে পৌঁছন। তাঁকে স্বাগত জানান স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন বিধায়কও।

নির্মলকুমার ধাড়া বলেন, দলের কঠিন সময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের অবদান ভোলার নয়। বিমলের মতো কর্মীরা দীর্ঘদিন রাজনৈতিক প্রতিকূলতার শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে আতঙ্ক কাটিয়ে বিমল নিজের গ্রামে ফিরতে পেরেছেন।

দীর্ঘদিন পর পৈতৃক বাড়িতে ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েন বিমলচন্দ্র বোড়া। তিনি জানান, নিজের জন্মভিটে ছেড়ে বাইরে থাকা কখনও সহজ ছিল না। পরিস্থিতির চাপে দূরে থাকতে হলেও মনের টান কখনও কমেনি। তিন দশকের বেশি সময় পরে নিজের গ্রামের মাটিতে দাঁড়িয়ে তিনি স্বস্তি ও আনন্দ অনুভব করছেন বলে জানান।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক