Sreemoyee: বৃষ্টির জলে আপনমনে ভিজছেন শ্রীময়ী, ভাগ করে নিলেন বিশেষ ছবি

Sreemoyee: আমাদের জীবনে এমন কিছু সময় আছে যখন কোনো সঙ্গীতের প্রয়োজন হয় না বরং বৃষ্টিই মনের জন্য সেরা আবহ সঙ্গীতের জায়গা দখল করে। সেরকমটাই জানিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। এমনিতেই তাকে নিয়ে সমালোচনার শেষ নেই সোশ্যাল মিডিয়ায়।

আর সেগুলি উস্কে দেওয়ার কোনো সুযোগ হাতছাড়া করেন না তিনি। যদিও এসবের মাঝেই নিজের বিভিন্ন মুহূর্তগুলিকে ভাগ করে নেন সকলের সাথে। তিনি মনে করেন সংসার, সন্তান সামলেও নিজের জন্য সময় রাখা সম্ভব। সেরকমই এবার বৃষ্টিতে মেতে উঠেছিলেন তিনি। আর সেসব বৃষ্টিস্নাত ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

যেখানে দেখা যাচ্ছে ঠিক যেন কিশোরীর মতোন উচ্ছ্বাসে মেতে উঠেছেন অভিনেত্রী। কখনো বৃষ্টির জল চোখমুখে মেখে নিচ্ছেন পরম আদরে, আবার কখনো শুয়ে পড়েছেন ছাদের জমা জলে। সবমিলিয়ে বলতে গেলে এই সময়টুকু ভরপুর উপভোগ করেছেন তিনি আর ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কখনো কখনো বৃষ্টিই মনের জন্য সেরা আবহ সঙ্গীত।’

যা দেখার পর বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন সোশ্যাল মিডিয়াবাসী। কেউ কেউ বলছেন, ‘কাঞ্চন বেশ ভালো মানুষকেই পটিয়ে নিয়েছে।’ আবার কেউ কেউ তার রূপের প্রশংসা করতেও ছাড়েননি। সবমিলিয়ে ছবিগুলির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার ভীষণরকম সক্রিয় থাকেন তিনি। এমনকি বিয়ের পর নাকি কাঞ্চনকেও সোশ্যাল মিডিয়ার সাথে অভ্যস্ত করে তুলেছেন। এই বিষয়ে অভিনেতা জানিয়েছেন বারবার। আসলে অনুরাগীদের সাথে কীভাবে যোগাযোগ বজায় রাখতে হয় তা বেশ ভালোমতো জানেন তারা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক