আর এক তৃণমূল নেতা গ্রেপ্তার। পুলিশ এবার গ্রেপ্তার করল নন্দীগ্রামের কালীচরণপুরের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। বিজেপি নেতা খুন, স্কুলে বোমবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে আব্দুল আলিম আলরাজি বিরুদ্ধে। এতদিন পর্যন্ত তিনি পুলিশের খাতায় পলাতক ছিলেন। অবশেষে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ ।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের পূর্বে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসা বাজারে বিজেপি কর্মী রথিবালা আড়ি হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল এই তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজির। এছাড়াও ২০২২ সালে নন্দীগ্রামের কাঞ্চন নগর হাই স্কুলে বোমাবাজির ঘটনায় এনআইএ মামলাতেও নাম রয়েছে তৃণমূলের এই নেতার।
বিরোধী দলের নেতা কর্মীদের মারধর-সহ একাধিক মামলায় নাম আছে। দীর্ঘদিন থেকে পুলিশের খাতায় ফেরার ছিলেন তিনি। অবশেষে তাঁকে ধরল পুলিশ। যদিও কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি।
বিজেপি কর্মী খুন ও স্কুলে বোমাবাজির ঘটনাতেও তিনি যুক্ত ছিলেন। সব নির্বাচনের আগে বোমা, বন্দুক নিয়ে বুথ দখল করত এই আব্দুল আলিম আলরাজি এমনটাই দাবি নন্দীগ্রাম বিজেপির মণ্ডল ২ সভাপতি সুদীপ দাসের। এই গ্রেপ্তারের জন্য নন্দীগ্রাম থানার আধিকারিকদের ধন্যবাদ জানান বিজেপি নেতা।
পালাবদলের পর দুর্নীতি, তোলাবাজি, মারধর-সহ বিভিন্ন অভিযোগে রাজ্যজুড়ে ধরপাকড় শুরু করেছে পুলিশ। এই সব ঘটনায় একের পর এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়ল নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজির।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.