Rooqma: বেড়াতে গিয়ে সেখানকার পরিবেশ দেখে মুগ্ধ অভিনেত্রী রুকমা রায় (Rooqma)। তারই কয়েক ঝলক ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন এই অভিনেত্রী বেড়াতে যেতে ভীষণই পছন্দ করেন। মাঝেমধ্যে আমরা দেখতে পাই তারই বেশ কিছু ছবি।
যেখানে দেখা যাচ্ছে সেখানে গিয়ে প্রশান্তিতে ভরে উঠেছে তার চোখ-মুখ। যদিও তিনি উল্লেখ করেননি কোথায় বেড়াতে গিয়েছেন তবে ছবি দেখে বোঝা যাচ্ছে কোনো মন্দির সংলগ্ন স্থান। ওয়েস্টার্ন পোশাকে নিজেকে তুলে ধরেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘সকালের নির্মলতা, প্রশান্তি আর লাবণ্যে মোড়ানো।এক নতুন শুরু, এক শান্ত হৃদয়।’
যে কোনো মন্দির প্রাঙ্গণে গেলেই মন হয়ে ওঠে শান্ত আর সকালের নির্মল পরিবেশে সকল চিন্তা-ভাবনা ভুলে বেঁচে থাকার কারণ খুঁজে পান সকলে। সেরকমটাই হয়েছিল অভিনেত্রীর ক্ষেত্রে। সকালের স্নিগ্ধ পরিবেশে তিনি গিয়েছিলেন। সেখানে মন ভরে উঠেছিল আনন্দে। নতুন শুরু, এক নতুন শান্ত হৃদয়।
পোস্ট করতেই ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন অভিনেত্রীকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। সময়ের সাথে সাথে তিনি যেন আরো বেশি লাবণ্যময়ী হয়ে উঠছেন। এছাড়াও অন্যান্য প্রশংসাসূচক মন্তব্যতে ভরিয়ে তুলেছেন ভক্তরা। ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি।
উল্লেখ্য, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবনে প্রবেশ করেছিলেন তিনি। এরপর সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করেছেন। একইসাথে নাম জড়িয়েছে ইন্ডাস্ট্রির এক নামকরা অভিনেতার সাথে। যদিও তিনি এখন আর বেঁচে নেই। তবে সমস্ত জল্পনা, সমালোচনা ভুলে নিজের মতোন করে বাঁচেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.