Madhumita: স্বামী দেবমাল্যর সাথে কফি ডেটে মগ্ন অভিনেত্রী মধুমিতা, ভাগ করে নিলেন ছবি

Madhumita: স্বামী দেবমাল্য চক্রবর্তীর (Debamalya) সাথে কফি ডেটে গেলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। সম্প্রতি সেই সমস্ত ছবি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়া। বিয়ের পর যেন আরো বেশি প্রেম গভীর হচ্ছে অভিনেত্রীর। যা বোঝা যায় তাদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখলেই।

মাঝেমধ্যেই সময় বা সুযোগ পেলে তারা বেরিয়ে পড়েন এদিক-ওদিক। কখনো কোনো জায়গায় ঘুরতে যান, কখনো কাজের সূত্রে কোথাও একসঙ্গে দেখা যায় দু’জনকে। তবে এবার কিছুটা কর্মবিরতি পেতেই গিয়েছিলেন কফি খেতে। তাদের পোশাক দেখে মনে হচ্ছে খুব সম্ভবত কোনো পাহাড়ি জায়গায় ঘুরতে গিয়েছিলেন তারা।

যদিও অভিনেত্রী শুধুমাত্র নিজের ছবিগুলি পোস্ট করেছেন। আর ক্যাপশনে উল্লেখ করে দিয়েছেন এই ছবিগুলি তার বর তুলে দিয়েছেন। এদিন তাকে একটি জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়। কখনো তিনি আনমনে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে আবার কখনো হাসিমুখে পোজ দিয়েছেন।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কফিলি ইয়োর্স। আলোকচিত্রকর: আমার বর।’ পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়েছে নিমেষে। প্রত্যেকেই তাদের এই মিষ্টি মুহূর্তগুলি দেখে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। এছাড়া আগামী সময়ের জন্য শুভ কামনা জানাতে ভোলেননি।

উল্লেখ্য, প্রথম বিবাহবিচ্ছেদের পর নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন মধুমিতা। আর তার সেই যাত্রায় পাশে পেয়েছেন বন্ধু দেবমাল্যকে। শুরুতে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেম অবশেষে সেই সম্পর্ক পরিণতি পায় বিবাহে। জানুয়ারী মাসে বিয়ের পিঁড়িতে বসেছেন তারা। সামাজিক বিয়ের পর কিছুদিন আগে সম্পন্ন হয়েছে আইনি বিবাহ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক