Iman: আরো একবার সাহসী লুকে হাজির জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman)। একইসাথে তুলে ধরলেন একটি শক্তিশালী বার্তা। আসলে যতই তার জীবনে সমালোচনা বা কটাক্ষ আসুক না কেন কখনই সেসব নিয়ে ভ্রুক্ষেপ করে না তিনি। বরং নিজের জীবনকে আত্মবিশ্বাসের সাথে যাপন করতে পছন্দ করেন।
গানের পাশাপাশি তার ফ্যাশন সেন্সও অসাধারণ। সেরকমই একটি শক্তিশালী লুক নিয়ে হাজির হয়েছেন তিনি। এদিন দেখা যায় পরনে শাড়ি এবং তার ওপরে ডেনিম জ্যাকেট। পায়ে হাই হিল, চোখেমুখে আত্মবিশ্বাস। সবমিলিয়ে অসাধারণ লাগছিলো তাকে দেখতে। ক্যাপশনে, লিখেছেন, “কখনো বলবেন না ‘কেন আমার সাথেই এমন হয়’… বলুন ‘আমাকে পরখ করে দেখো’।
আসলে তাদের জীবন দিয়ে এতো ঝড় বয়ে যায় যে অনেক সময় নিজেকে নিয়ে চিন্তায় পড়ে যান এবং মনে মনে এটাই বলেন কেন তাদের সাথে এরকমটা হচ্ছে? তবে বিপরীত পথে হেঁটেছেন এই শিল্পী। তিনি বলেছেন যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন তখন সেটিকে চ্যালেঞ্জ করবেন।
আত্মবিশ্বাসের সাথে লড়াই করবেন, তাহলে কোনো সমস্যাই বড়ো মনে হবে না বরং খুব সহজে সেগুলো সমাধান করা যাবে। পোস্ট করতেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগীরা। কেউ কেউ যেমন তাতে সহমতপোষণ করেছেন আবার কেউ কেউ কটাক্ষ করতে ছাড়েননি। মূলত বিধানসভা নির্বাচন পরবর্তী সময় থেকে এসবের সম্মুখীন হতে হয়েছে তাকে।
যেহেতু তিনি তৎকালীন সরকারের হয়ে একটি উন্নয়নের পাঁচালী গেয়েছিলেন, সেই কারণে বিভিন্ন কুমন্তব্য করা হয় তাকে। তবে সেসব কিছুই তিনি তোয়াক্কা করেননি বরং নিজের মতোই দিন কাটাচ্ছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.