Ishaa: সহস্র বাগানবিলাসের মধ্যে নিজেকে তুলে ধরলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ইশা সাহা (Ishaa)। এই ফুলগুলির অকৃত্রিম সৌন্দর্য্যে যেন তিনি হারিয়ে গিয়েছিলেন। তেমনটাই বোঝা যাচ্ছে তার সাম্প্রতিক ছবিগুলি দেখে। আমরা প্রত্যেকে জানি সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় থাকেন এই অভিনেত্রী।
আসলে কীভাবে অনুরাগীদের সাথে যোগাযোগ বজায় রাখতে হয় তা বেশ ভালোমতো জানেন তিনি। তাইতো মাঝেমধ্যেই তাদের সাথে ভাগ করে নেন নানান ছবি ও ভিডিও। বিভিন্ন সিনেমার প্রমোশন, কোনো অনুষ্ঠান এছাড়া নিজের একান্ত কিছু ছবিও ভাগ করে নেন সকলের সাথে। সেরকমই পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
যেখানে দেখা যাচ্ছে অসংখ্য বাগানবিলাসের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পরনে রয়েছে নীল রংয়ের টি শার্ট এবং ডেনিম জিন্স। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাগানবিলাস’। অর্থাৎ তার পেছনের ফুলগুলিকে স্পষ্ট করতে তিনি এই ক্যাপশনটি যোগ করেছিলেন। পোস্ট করতেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে।
প্রত্যেকে বলছেন সময় যতই যাচ্ছে অভিনেত্রীর সৌন্দর্য্য যেন আরো বাড়ছে। এখনো পর্যন্ত তিনি হার মানাতে পারেন কমবয়সী অভিনেত্রীদের, তেমনি জৌলুসের অধিকারিণী তিনি। এছাড়া অন্যান্য মন্তব্য করতেও ভোলেননি অনুরাগীরা। সবমিলিয়ে ছবিগুলোর মাধ্যমে আরো একবার তুমুল চর্চায় উঠে এসেছেন তিনি।
উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘সপ্তডিঙার গুপ্তধন’৷ যেখানে ঝিনুকের চরিত্রে আরো একবার তিনি মন জয় করেছেন সকলের। মূলত ঐতিহাসিক গুপ্তধনের সন্ধান সম্পর্কিত এই সোনা’দা সিরিজ। ইতিমধ্যে সেটি হিট হয়েছে বক্সঅফিসে।

Sudeshna has been writing entertainment reports since 2021.