কলকাতার পার্ক সার্কাস এলাকার অন্যতম পরিচিত সড়ক সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী রোড’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
পশ্চিমবঙ্গ দিবসের আবহে নেওয়া এই সিদ্ধান্তকে ঐতিহাসিক গুরুত্বের বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরেই ওই রাস্তার নাম নিয়ে বিতর্ক ছিল এবং বহু মহল থেকে নাম পরিবর্তনের দাবি উঠছিল। সেই প্রেক্ষিতেই পুরসভার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় জানান, শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম এমন একজন ব্যক্তির নামে ছিল, যাঁর ভূমিকা নিয়ে ইতিহাসে বিতর্ক রয়েছে। তাঁর মতে, অতীতের কিছু ঘটনার পুনর্মূল্যায়ন এবং ইতিহাসের সংশোধনের লক্ষ্যে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।
I commend the historic decision taken by the Kolkata Municipal Corporation, yesterday, on the solemn occasion of Paschimbanga Divas, which would be instrumental in rectifying a historical wrong.
Suhrawardy Avenue will now be renamed as Gopal Mukherjee Road.For decades, a major… pic.twitter.com/eUmZj1msE9
— Suvendu Adhikari (@SuvenduWB) June 21, 2026
একই সঙ্গে তিনি বলেন, নতুন নামটি এমন এক ব্যক্তির স্মৃতিকে সম্মান জানাবে, যাঁকে বহু মানুষ সংকটের সময় সাহসী ভূমিকা পালনকারী এবং মানুষের রক্ষাকর্তা হিসেবে মনে করেন। তাঁর দাবি, এই উদ্যোগের মাধ্যমে প্রকৃত বীরদের স্মরণ করা এবং তাঁদের প্রাপ্য মর্যাদা দেওয়ার পথে আরও এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ।
রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ইতিমধ্যেই নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। তবে রাজ্য সরকারের বক্তব্য, এটি শুধুমাত্র একটি রাস্তার নাম পরিবর্তন নয়; বরং ইতিহাস, স্মৃতি এবং জনমানসে প্রতিষ্ঠিত কিছু ধারণার পুনর্মূল্যায়নেরও প্রতীক।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.