Koushani: সাইড স্লিটেড নীল পোশাকে ঝড় তুললেন অভিনেত্রী কৌশানী মুখার্জী (Koushani)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়েছে তার সেই ছবি। প্রত্যেকেই বলছেন এই অভিনেত্রী বারবার বুঝিয়ে দিচ্ছেন তিনি সকলের থেকে কতটা এগিয়ে রয়েছেন গ্ল্যামারের দিক দিয়ে।
আমরা সকলেই জানি সোশ্যাল মিডিয়ায় তারকারা অনেক বেশি সক্রিয় থাকেন। তাদের জীবনে কী কী ঘটনা ঘটছে, এছাড়া কাছের মানুষদের সাথে কাটানো ছবি এবং বিভিন্ন ফটোশ্যুটের মুহূর্ত ভাগ করে নেন সকলের সাথে। সেরকমটাই হয় এই অভিনেত্রীর ক্ষেত্রেও। একগুচ্ছ ছবি পোস্ট করেন মাঝেমধ্যেই।
সেরকমই কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন সম্প্রতি। সেখানে দেখা যাচ্ছে যে নীল রঙের ঝলমলে পোশাক পরে রয়েছেন তিনি তার সাইড অনেকটা কাটা। ফলে উন্মুক্ত হয়েছে শরীরে বেশিরভাগ অংশ। পোস্ট করে ক্যাপশনে তিনি কতগুলো নীল হৃদয়ের ইমোজি যোগ করে দিয়েছেন।
আর সেই ছবি যে অনেকের হৃদয়ে গিয়ে ধাক্কা দিয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাইতো পোস্ট করতেই সেগুলো ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন অভিনেত্রীর গ্ল্যামার যেন সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। এছাড়া তার রূপের প্রশংসায় মুগ্ধ সকলে।
উল্লেখ্য, বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমার শ্যুটিং নিয়ে। এরই মাঝে একটি বিশেষ ফটোশ্যুটে অংশগ্রহণ করেছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখার্জির সাথে। সেই ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আপাতত কাজ নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

Sudeshna has been writing entertainment reports since 2021.