Sohini-Shovan: গানে গানে ‘বৃক্ষ’র প্রথম বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হলো। যে সমস্ত ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini) ও শোভন (Shovan)। হয়তো অনেকেই জানেন তার স্বামী তথা নামকরা সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীর গানের স্কুল তথা প্রাণের স্কুল ‘বৃক্ষ’। কচিকাঁচাদের এখানে গানের প্রশিক্ষণ দিয়ে থাকেন এই শিল্পী।
তারই প্রথম বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সম্প্রতি। যেখানে নামকরা সংগীত শিল্পীদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। গানে গানে এই দিন সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সব থেকে বেশি নজর কেড়েছে সেখানকার সাজসজ্জা। ভীষণ সাধারণ অথচ বাঙালিভাবে সবকিছু সাজিয়ে তোলা হয়েছিল ওই দিন।
সেখানে উপস্থিত ছিলেন শিলাদিত্য, শ্রীকান্ত আচার্য হৈমন্তী শুক্লার মতন খ্যাতিসম্পন্ন শিল্পীরা। এছাড়াও সেখানকার ছাত্র-ছাত্রীরা মিলে উদযাপন করেছেন এই অনুষ্ঠান। সকলে মিলে বাঙালি সাজে সেজে উঠেছিলেন। অভিনেত্রীর পরানে ছিল লাল -সাদা শাড়ি, খোঁপায় ফুল। শোভন পরেছিলেন পাঞ্জাবি।
ছবি পোস্ট করে লিখেছেন, “গানে গানে উদযাপন হলো বৃক্ষর প্রথম বার্ষিক অনুষ্ঠান । আমন্ত্রিত অতিথিদের ভালোবাসায় এবং বৃক্ষর ছাত্রছাত্রীদের সংগীতপরিবেশনায় রঙিন হয়ে উঠলো সন্ধ্যে , তারই কিছু ঝলক রইলো সবার জন্য। আমাদের পাশে থাকার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাই।”
যা দেখার পর তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই কামনা জানিয়েছেন এভাবেই বছর বছর অনুষ্ঠান সম্পন্ন হোক। তারা যেন গানে গানে সকলের মনে আজীবন রয়ে যান। একজন সংগীত এবং অন্যজন অভিনয় জগতের সাথে যুক্ত। দু’জনে মিলে সাধারণভাবে গড়ে তুলেছেন নিজেদের সংসার। সেখানেই আনন্দে বসবাস করছেন তারা।

Sudeshna has been writing entertainment reports since 2021.