Keerty Suresh: সহ-অভিনেতা তথা তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থলাপ্যাথি বিজয়ের (Vijay) জন্মদিনে বিশেষ পোস্ট করলেন অভিনেত্রী কীর্তি সুরেশ (Keerthy Suresh)। একইসাথে তুলে ধরলেন অব্যক্ত কিছু কথা। এক সময়কার জনপ্রিয় নায়ক বর্তমানে রাজ্যের নায়ক হয়ে উঠেছেন। মানুষের স্বার্থে মানুষের পক্ষে কিছু করার জন্য রাজনীতিতে এসেছিলেন তিনি।
মানুষ তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। প্রথমবার রাজনীতিতে এসেই চূড়ান্ত সফলতা লাভ করেছেন বিজয়। জয়লাভ করার পর শপথ নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী হিসেবে। তবে এই বিপুল জনপ্রিয়তার পরও কিন্তু কোনো রকম পরিবর্তন আসেনি তার মধ্যে। সহ-অভিনেতা এবং অভিনেত্রীদের প্রতি এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার।
২২ শে জুন ছিল তার জন্মদিন। এই বিশেষ দিনে বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন অন্যতম নামকরা অভিনেত্রী কীর্তি সুরেশ। এদিন বিজয়ের সাথে বেশ কিছুটা সময় কাটিয়েছেন তিনি এবং তার স্বামী। সেই ছবিগুলো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যার ক্যাপশনে লিখেছেন বেশ কিছু কথা।
লেখেন, “বছরের পর বছর ধরে, আপনার জন্মদিন মানেই ছিল কোনো নতুন সিনেমার প্রথম ঝলক, টিজার, ট্রেলার বা ঘোষণার জন্য অপেক্ষা করা। এই বছরটা অন্যরকম লাগছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম, বিশ্বের সামনে কোনো নতুন চরিত্রকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে না।
পরিবর্তে, আমরা আরও অনেক বেশি তাৎপর্যপূর্ণ কিছুর সাক্ষী হচ্ছি। আপনি নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছেন, পর্দার নায়ক হিসেবে নয়, বরং সেবা ও দায়িত্বের এক নতুন অধ্যায়ে পা রাখা একজন নেতা হিসেবে। এই বছর, আমরা এক নতুন যাত্রার জন্য আপনার নতুন রূপকে উদযাপন করছি, এবং আমরা সবাই আপনার জন্য শুভকামনা জানাচ্ছি।”

Sudeshna has been writing entertainment reports since 2021.