দিল্লির ফুটপাথ থেকে ১১ বছর বয়সি নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং হত্যার অভিযোগ উঠল। দিল্লির মেহরৌলি এলাকা থেকে অপহরণ করে বালিকাকে গুরুগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জঙ্গলের মধ্যে বালিকাকে ধর্ষণ ও খুন করা হয় এমনটাই অভিযোগ। ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
সূত্র অনুযায়ী খবর , রবিবার অনেক রাতের দিকে ওই নাবালিকাকে অপহরণ করা হয়। এরপর সোমবার ভোর ৫টা নাগাদ পুলিশের কাছে অপহরণের খবর যায়। ঘটনার খবর পেয়েই একটি তদন্তকারী দল গঠন করে পুলিশ। এরপর শুরু হয় নাবালিকা এবং অভিযুক্তের খোঁজ। যে এলাকা থেকে বালিকাকে অপহরণ করা হয় বলে অভিযোগ, তার আশপাশের এলাকার যে সব সিসি ক্যামেরার ছিলো তার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ফুটেজ বিশ্লেষণ করার সময়েই এক সন্দেহভাজনকে চিহ্নিত করেন তদন্তকারী দল । এর পর সেই সূত্র ধরেই শনাক্তকরণের ৪(চার) ঘণ্টার মধ্যে অভিযুক্তকে পাকড়াও করে।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ২৫ বছর বয়সি ওই অভিযুক্ত পেশায় একজন ট্যাক্সিচালক। পুলিশ সূত্রে খবর, পুলিশি জেরায় ইতিমধ্যেই ধৃত ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছেন। জেরায় অভিযুক্ত জানিয়েছেন, তিনি দিল্লির ফুটপাথ থেকে ওই নাবালিকাকে অপহরণ করে গুরুগ্রামে নিয়ে যান। তার পরে সেখানে নাবালিকাকে ধর্ষণ করে এবং তার পর তাকে হত্যা করে, পুলিশি জেরায় স্বীকার করেছেন তিনি।
সূত্র মারফত আরও খবর, মৃত কিশোরীর পরিবার বিহারের বাসিন্দা। দিল্লিতে দিনমজুরের কাজ করে ওই পরিবার। প্রথমে তারা একটি ভাড়া বাড়িতে থাকত। কিন্তু পরে ফুটপাথে থাকতে শুরু করে। আর ফুটপাথেই বেলুন বিক্রি করত ওই নাবালিকা। তাকে ধর্ষণ করে খুনের পর দেহ কোথায় ফেলে রেখেছিলেন অভিযুক্ত? সেই তথ্যও জেরা করে জানতে সক্ষম হয় পুলিশ। এরপর সোমবারই নাবালিকার দেহ উদ্ধার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করারও আশ্বাস পুলিশের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.