Sreemoyee: চোখ ভর্তি কাজল, মাথায় টুপি! একমাত্র কন্যা কৃষভির আরও কিছু মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। ঠিক যেন রসগোল্লার মতন লাগছে তাকে দেখতে। এমন সব মন্তব্যতে ভরিয়ে তুলেছেন এই ক্ষুদেকে। হয়তো অনেকেই জানেন কাঞ্চন ও শ্রীময়ী মেয়েকে রীতিমতো চোখে হারান।
অন্যান্য মা-বাবার মতোই মেয়েকে ভীষণ ভালোবাসায়, আদরে ভরিয়ে তোলেন তারা। একইসাথে দিদার কাছ থেকেও প্রচুর ভালোবাসা পাচ্ছে সে। কারণ, সকলে মিলে তারা একসঙ্গে বসবাস করেন কাঞ্চনের বাড়িতে। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় নানান ছবি ভাগ করে নেন শ্রীময়ী।
সেরকমই কিছু ছবি সম্প্রতি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে রসগোল্লার মতন তার মেয়েটি হাসিমুখে তাকিয়ে রয়েছে। চোখ ভর্তি কাজল, মাথায় টুপি। উচ্ছ্বাসের সাথে ছবিগুলি তুলতে দেখা গিয়েছে তাকে। তাইতো পোস্ট করতে সেগুলি ভাইরাল নিমেষে।
প্রত্যেকেই এই মিষ্টি বাচ্চাটিকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। উল্লেখ্য, ছোট থেকে সোশ্যাল মিডিয়ায় মেয়েকে তুলে ধরেন এই দম্পতি। কখনোই তাকে আড়াল করেননি অনুরাগীদের থেকে। অন্যান্য তারকারা অনেকেই রয়েছেন যারা তাদের সন্তানকে সহজে জনসম্মুখে আনতে চান না। তবে এদের ক্ষেত্রে ভিন্ন দৃশ্য দেখা দিয়েছে।
এছাড়া খুব অল্প বয়স থেকেই তাকে বিভিন্ন জায়গায় ঘুরতেও নিয়ে যান তারা। ইতিমধ্যেই সে দেশের বিভিন্ন জায়গা-সহ বিদেশেও ঘুরতে গিয়েছে। সবমিলিয়ে বলতে গেলে বাবা-মার দৌলতে বেশ আনন্দেই দিন কাটাচ্ছে কৃষভি।

Sudeshna has been writing entertainment reports since 2021.