হিন্দু হয়েও বোরখা পরে মেট্রোয় যাতায়াত! রচনার অজানা গল্প

রচনার জীবনের এমন এক অধ্যায় রয়েছে, যা অনেকের কাছেই অজানা। জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এক সময় নিয়মিত বোরখা পরে কলকাতা মেট্রোয় যাতায়াত করতেন। ধর্মীয় কারণে নয়, বরং ব্যক্তিগত পরিচয় গোপন রেখে দ্রুত বাড়ি ফেরার জন্যই তিনি এই উপায় বেছে নিয়েছিলেন।

সম্প্রতি রচনাকে ঘিরে একাধিক বিষয় আলোচনায় উঠে এসেছে। রাজনৈতিক ব্যস্ততার পাশাপাশি দীর্ঘদিনের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের দায়িত্ব থেকেও তিনি সরে গিয়েছেন। নতুন সিজনে সেই দায়িত্ব সামলাবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এই পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

তবে রচনার টেলিভিশন সফর শুরু হয়েছিল অনেক আগে। ২০১০ সাল থেকে তিনি ‘দিদি নম্বর ১’-এর মুখ হয়ে ওঠেন। তার আগে বাংলা, ওড়িয়া এবং হিন্দি ছবিতেও নিজের অভিনয়ের ছাপ রেখেছিলেন। এমনকি বলিউডেও কাজ করেছিলেন অমিতাভ বচ্চনের সঙ্গে।

কিন্তু সেই সময় ব্যক্তিগত জীবন খুব একটা সহজ ছিল না। স্বামী প্রবাল বসুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল, অন্যদিকে ছোট ছেলে রৌনকের দেখাশোনার দায়িত্বও ছিল তাঁর কাঁধে। অভিনয়, শুটিং এবং সংসারের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন সময়ের সঙ্গে লড়াই করতে হতো তাঁকে।

একটি পর্বে নিজেই জানিয়েছিলেন, টালিগঞ্জ থেকে কালীঘাটে দ্রুত পৌঁছতে তিনি প্রায়ই মেট্রো ব্যবহার করতেন। কিন্তু জনপ্রিয় মুখ হওয়ায় সাধারণ মানুষের ভিড়ে স্বাভাবিকভাবে যাতায়াত করা সহজ ছিল না। তাই শুটিং শেষ করে গাড়ি থেকে নামার আগে তিনি বোরখা পরে নিতেন। এরপর মেট্রোয় চেপে কালীঘাট পৌঁছে বাড়ির গাড়িতে উঠে বাড়ি ফিরতেন। এতে যেমন যানজট এড়ানো যেত, তেমনই ছেলের সঙ্গে আরও কিছুটা সময় কাটানোর সুযোগ মিলত। বাড়ি ফিরে ছেলের পড়াশোনার দিকেও নজর দিতে পারতেন তিনি।

সম্প্রতি ‘দিদি নম্বর ১’ থেকে তাঁর বিদায় নিয়ে রচনা অসন্তোষও প্রকাশ করেছেন। তাঁর দাবি, এত বছরের সম্পর্ক থাকা সত্ত্বেও অনুষ্ঠান থেকে সরানোর সিদ্ধান্তের আগে তাঁকে বা তাঁর টিমকে কোনও আগাম বার্তা বা পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ন্যূনতম পেশাদার সৌজন্য বজায় রাখা উচিত ছিল বলেই তিনি মনে করেন।

তবে ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করলেও নতুন সঞ্চালিকা স্বস্তিকা মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে ভোলেননি রচনা। এখন দর্শকদের নজর নতুন সঞ্চালিকার হাত ধরে ‘দিদি নম্বর ১’-এর নতুন অধ্যায় কতটা জনপ্রিয় হয় এবং টিআরপি তালিকায় তার প্রভাব কেমন পড়ে, সেদিকেই।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক