Koel: নিউইয়র্কের রাস্তায় লাল পোশাকে ঝড় তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। তাকে দেখে পুরনো দিনে ফিরে গিয়েছেন ভক্তরা, প্রত্যেকেই যেন চোখ ফেরাতে পারছেন না প্রিয় অভিনেত্রীর ওপর থেকে। আমরা সকলেই জানি নায়িকারা সময় বা সুযোগ পেলেই বেরিয়ে পড়েন এদিক-ওদিক।
যেহেতু কিছুদিন আগেই এই অভিনেত্রীর জীবনে নানান ঝড় বয়ে গেছে। সে কারণে কিছুটা সময় স্বস্তির নিঃশ্বাস নিতে পাড়ি দিয়েছেন বিদেশে। ইতিমধ্যে সেখান থেকে একাধিক ছবি ভাগ করে নিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যার প্রত্যেকটিতে নস্টালজিয়া ছড়িয়ে দিয়েছেন সকলের মাঝে।
পুরনো দিনে যেভাবে তাকে দেখা যেতো সেরকমভাবেই ধরা দিয়েছেন তিনি। সেরকমই কিছু ছবি সম্প্রতি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে লাল পোশাকে অনন্যা হয়ে উঠেছেন তিনি। প্রত্যেকটি ছবিতে উচ্ছ্বাস ছিল পড়ার মতন। হাসিমুখে পোজ দিয়েছেন একেক রকম।
পোস্ট করতেই ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন তাকে দেখতে কোনো কিশোরীর মতন লাগছে। সেরকমই উচ্ছ্বাস দেখা গিয়েছে চোখেমুখে। তিনি যেন অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠেছেন সেখানে গিয়ে। এছাড়া অন্যান্য মন্তব্য করতে ভোলেননি অনুরাগীরা।
উল্লেখ্য, কিছুদিন আগেই তার জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছিল। যেমন প্রথমবার রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। এমনকি এও জানিয়েছিলেন তিনি বহুদিন ধরে চাইছিলেন মানুষের জন্য কাজ করতে। তবে হঠাৎ করে ছন্দপতন ঘটে। সরকার পরিবর্তন হতেই তিনি ছেড়ে দেন সাংসদ পদ। ফের তিনি অভিনয়ে মনোনিবেশ করেছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.