‘ইন্ডিয়ান আইডল’-এ ফের বিতর্ক! অভিজিতের কটাক্ষের পাল্টা জবাব ঋষির, হতবাক হিমেশ ও করিশ্মা

গানের প্রতিযোগিতা ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ। তবে এ বার সুরের লড়াইয়ের পাশাপাশি নজর কাড়ছে প্রতিযোগীদের মধ্যে কথার লড়াই। জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ে মুখোমুখি হয়েছেন ‘ইন্ডিয়ান আইডল’-এর দুই প্রাক্তন বিজয়ী অভিজিৎ সাওয়ন্ত ও ঋষি সিংহ। একে অপরের গানের মূল্যায়ন করতে গিয়ে কার্যত বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। তাঁদের এই বিবাদ দেখে বিস্মিত বিচারক হিমেশ রেশমিয়া থেকে শুরু করে অনুষ্ঠানের বিশেষ অতিথি করিশ্মা কপূরও।

‘ইন্ডিয়ান আইডল লেজেন্ডস রিটার্ন’ অনুষ্ঠানে এ বার বিচারকদের পাশাপাশি প্রতিযোগীদেরও একে অপরের পারফরম্যান্সের নম্বর দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আর সেই নিয়ম ঘিরেই তৈরি হচ্ছে নানা মতবিরোধ। এর আগেও ঋষি সিংহের মন্তব্যকে কেন্দ্র করে অনুষ্ঠানের পরিবেশ উত্তপ্ত হয়েছিল। অভিজিৎ সাওয়ন্ত এবং অমিত সানার গানের সমালোচনা করেছিলেন তিনি। এ বার সেই অভিজিতের সঙ্গেই সরাসরি বচসায় জড়ালেন ঋষি।

প্রকাশ্যে আসা অনুষ্ঠানের একটি প্রচার-ঝলকে দেখা গিয়েছে, ঋষির পারফরম্যান্সে কম নম্বর দিয়েছেন অভিজিৎ। শুধু নম্বর কম দেওয়াই নয়, ঋষির গায়কির ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অভিজিতের মতে, একটি গানে কখনও যন্ত্রণা, আবার কখনও আগ্রাসনের মতো আবেগ ফুটিয়ে তুলতে হয়। কিন্তু ঋষির গানে সেই আবেগের যথাযথ প্রকাশ তিনি খুঁজে পাননি।

এমনকি ঋষির গান নিয়ে মন্তব্য করতে গিয়ে বেশ কড়া ভাষা ব্যবহার করেন অভিজিৎ। তাঁর কটাক্ষ, গানটি শুনে মনে হচ্ছিল যেন কেউ নিজের প্রেমিকার গলা টিপে ধরছে। স্বাভাবিকভাবেই এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন ঋষি। তিনি পাল্টা জানান, তাঁর গান ভাল না লাগলে অভিজিৎ সরাসরি সেটাই বলতে পারতেন। অযথা এত মন্তব্য করার প্রয়োজন ছিল না।

তবে ঋষির জবাবের পরেও থেমে থাকেননি অভিজিৎ। পাল্টা কটাক্ষ করে তিনি বলেন, ঋষির মধ্যে আর শেখার ইচ্ছা নেই। দুই গায়কের এই বাদানুবাদ দেখে কার্যত অস্বস্তিতে পড়ে যান বিচারক হিমেশ রেশমিয়াও। তাঁর মতে, গানের মূল্যায়ন করতে গিয়ে বিষয়টি অকারণে অতিরিক্ত জটিল হয়ে উঠছে। ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে পরিস্থিতি বেশ গুরুতর হয়ে যাচ্ছে। এরই মধ্যে ঋষির আরও একটি মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, সেখানে উপস্থিত অন্যান্য গায়কদের তুলনায় তাঁর গান আরও ভাল হবে। ঋষির এই বক্তব্য শুনে কার্যত হতবাক হয়ে যান উপস্থিত সকলে।

অন্যদিকে, অনুষ্ঠানের আসন্ন পর্বে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে বলিউড অভিনেত্রী করিশ্মা কপূরকে। মঞ্চে দুই গায়কের এমন বাগ্‌বিতণ্ডা দেখে তাঁকেও বিস্মিত হতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই পর্বের প্রচার-ঝলক। তা দেখেই সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। কেউ ঋষির স্পষ্টভাবে নিজের মত প্রকাশের সাহসের প্রশংসা করছেন, আবার কেউ তাঁর আত্মবিশ্বাসকে অহঙ্কার বলে কটাক্ষ করছেন।

‘শরীর নয়, ভালোবাসার শুদ্ধতা!’ রাজবীরের কান্না দেখে কেঁদে ফেললেন মানবী, বিগ বসের ট্রফি নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য
‘শরীর নয়, ভালোবাসার শুদ্ধতা!’ রাজবীরের কান্না দেখে কেঁদে ফেললেন মানবী, বিগ বসের ট্রফি নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য

উল্লেখ্য, ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩তম সিজ়নের বিজয়ী ছিলেন অযোধ্যার ঋষি সিংহ। নিজের অসাধারণ গায়কির মাধ্যমে অল্প সময়েই দর্শকদের মন জয় করেছিলেন তিনি। এমনকি বিরাট কোহলীর মতো তারকাও তাঁর গানে মুগ্ধ হয়েছিলেন। তবে বর্তমানে গানের পারফরম্যান্সের পাশাপাশি একের পর এক বিতর্কের কারণে নতুন করে শিরোনামে উঠে আসছেন এই গায়ক।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক