Koushani: আরো একবার চমৎকার সাজে সকলকে চমকে দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি (Koushani)। সময় যতই বাড়ছে তার লাবণ্য যেন ক্রমাগত বেড়েই চলেছে। প্রত্যেকটি লুকে তিনি এটাই বুঝিয়ে দিচ্ছেন গুনে গুনে গোল দিতে পারেন কম বয়সী অভিনেত্রীদের। এমনই গ্ল্যামারাস তৈরি করেছেন নিজেকে।
আসলে কীভাবে নিজেকে মেইন্টেন করতে হয় তা বেশ ভালো মতোই জানেন তিনি। আর অনুরাগীদের সাথে কীভাবে যোগাযোগ বজায় রাখতে হয় তা আরো বেশি করে বুঝে গিয়েছেন ইতিমধ্যেই। তাইতো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন নানান ধরনের ছবি থেকে শুরু করে ভিডিও। প্রত্যেকটিতে রীতিমতো ঝড় তোলেন অনুরাগীদের বুকে।
সম্প্রতি সেরকমই কিছু ছবি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। যেখানে দেখা যাচ্ছে একটি বাদামী রঙের ওয়েস্টার্ন পোশাক পরে রয়েছেন তিনি। সাথে অন্য রকমের গয়না পরতে দেখা গিয়েছে তাকে। উজ্জ্বল মেকআপ, পোশাক সবমিলিয়ে অসাধারণ লাগছিল এই অভিনেত্রীকে দেখতে।
তাইতো ছবিগুলো পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন তার ওপর থেকে চোখ সরাতে পারছেন না তারা। এছাড়াও অন্যান্য মন্তব্য করেছেন সকলে। সবমিলিয়ে বলতে গেলে এই ছবিগুলির মাধ্যমে আরও একবার চর্চায় উঠে এসেছেন কৌশানী।
উল্লেখ্য, একের পর আর হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি সকলকে। এই যেমন বর্তমানে কাজ করছেন ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়। যেখানে তিনি ছাড়াও দেখা যাবে যীশু সেনগুপ্ত, সোহিনী সরকার-সহ অন্যান্যদের। প্রথম ভাগটি পছন্দ করেছেন দর্শকেরা। এবার পালা পরবর্তী ভাগ দেখার।

Sudeshna has been writing entertainment reports since 2021.