Monami: রবিবারের আসল সংজ্ঞা বোঝালেন অভিনেত্রী মনামী, ভাইরাল ছবি

Monami: রবিবারের আসল সংজ্ঞা বুঝিয়ে দিলেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami)। কীভাবে রবিবার কাটাতে হয় তা সকলের সামনে তুলে ধরলেন অবলীলায়। আমরা প্রত্যেকেই জানি রবিবার মানে কর্মব্যস্ততার মাঝে এক টুকরো বিরতি, একটু শান্তির জায়গা। পরিবারের সকলের সাথে কিছুটা সময় কাটিয়ে নেওয়া।

তবে শুধুমাত্র যে পরিবারের সাথে এই দিনটি কাটাতে হবে তা কিন্তু নয়। নিজের জন্যেও বেশ কিছুটা সময় বের করে নিতে হয় ছুটির দিনে। এরকমটাই করেছেন অভিনেত্রী মনামী। যদিও তিনি কোথায় গিয়েছেন তা বোঝা যায়নি। খুব সম্ভবত থাইল্যান্ডে রয়েছেন তিনি। আশেপাশের চিত্র দেখে তেমনটাই মনে হচ্ছে।

দেখা যাচ্ছে কখনো তিনি পছন্দের খাবার আয়েষ করে খাচ্ছেন। আবার কখনো দুই হাত ভর্তি করে শপিংয়ের জিনিস নিয়ে যাচ্ছেন। সবমিলিয়ে এই দিনটি ভরপুর উপভোগ করেছেন তিনি। আর ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘রবিবার মানেই কেনাকাটা করতে করতে ঘুরে বেড়ানো আর পেট ভরে খাওয়া।’

অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন রবিবার মানে পছন্দের খাবার আর পছন্দের জিনিস কেনাকাটা করা। কাছের বন্ধু-বান্ধবী বা পরিবারের সদস্যদের সাথে এই দিনটি ভরপুর উপভোগ করেছেন অভিনেত্রী। তা বোঝা গিয়েছে ছবিগুলো দেখে। আর সেগুলো ভাগ করে নিয়েছেন সকলের সাথে।

যা দেখা মাত্র তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন সকলে। একইসাথে তার গ্ল্যামারাস লুকের প্রশংসা করতেও ভোলেননি নেটিজেনরা। প্রত্যেকে জানতে চাইছেন এই বয়সে তার এমন সৌন্দর্য্যের রহস্য কী। যদিও কখনোই সেটা খোলসা করে বলেন না অভিনেত্রী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক