Rudranil: শঙ্কুদেব ও স্বর্ণালীর বিয়েতে নিজের বিয়ের কথা ঘোষণা করলেন রুদ্রনীল

Rudranil Ghosh: বিজেপি বিধায়ক শঙ্কুদেব পণ্ডা এবং সাংবাদিক স্বর্ণালী সরকারের বিয়েতে নিজের বিয়ের কথা ঘোষণা করলেন জনপ্রিয় অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ (Rudranil)। সমস্ত দলীয় কর্মীদের সামনে বিশেষ ঘোষণা করেছেন অভিনেতা। যা শোনার পর রীতিমতো আপ্লুত অনুরাগীরা।

ইতিমধ্যেই ৪০ পার করে ফেলেছেন তিনি। তার সমসাময়িক যেসব অভিনেতা রয়েছেন প্রত্যেকেই বিবাহিত। শুধুমাত্র এই অভিনেতাই এখনো পর্যন্ত বিয়ের বিষয়টিকে এড়িয়ে চলেছেন। তবে এদিন বিয়ের আসরে তাকে রীতিমতো চেপে ধরেছিলেন সকলে। যেখানে বাধ্য হয়ে তাকে বিশেষ ঘোষণা করতে হয়।

শঙ্কুদেব মাইক হাতে বলেন, ‘অনেক তো হলো এবার রুদ্রনীল বিয়েটা করো।’ এমনকি সেখানে উপস্থিত শঙ্কর ঘোষ, কৌস্তভ বাগচী সকলেই বিষয়টিতে সম্মতি দিয়েছেন। অন্যদিকে স্বর্ণালী বলেন তাকে ছুঁয়ে দিলে হয়তো বিয়ের সুযোগ তৈরি হতে পারে। মজার ছলে সেটিও করেছেন তিনি।

এরপর রুদ্রনীল বলেন, ‘যে পবিত্র ষড়যন্ত্র করা হচ্ছে আমার বিরুদ্ধে তাতে আমি সম্মতি জানাচ্ছি। আমি চাইছি এই বছরেই এই শুভ কাজ সম্পন্ন করার। দেখা যাক কতদূর কী হয়।’ এরপর অনেকে জিজ্ঞেস করেন তাহলে কি পাত্রী ঠিক করা আছে তার? তবে রুদ্রনীল বলেন হয়তো কেউ ট্রেন মিস করেছে তার জন্য।

সবমিলিয়ে বলতে গেলে মজার ছলে বিয়ের বিষয়টিকে মেনে নিতে হয়েছে তাকে এবং অভিনেতাকে দেখে মনে হয়েছে তিনি এই বিষয়টি গুরুত্বের সাথেই বলেছেন। হয়তো এই বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক