শ্রাবণ রাশিফল ২০২৬: শিবের কৃপায় কার ভাগ্যে সুখ-সমৃদ্ধি, কার জীবনে বাড়বে সমস্যা?

শ্রাবণ রাশিফল ২০২৬: আজ ১৬ জুলাই কর্কট সংক্রান্তির পুণ্য লগ্নে সূর্যদেব কর্কট রাশিতে প্রবেশ করেছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এর মধ্য দিয়েই শুরু হয়েছে পবিত্র শ্রাবণ মাসের প্রভাব। বাংলা পঞ্জিকা অনুসারে ১৭ জুলাই থেকে শুরু হওয়া এই মাস চলবে আগামী ১৭ অগস্ট পর্যন্ত। আবার বৈদিক পঞ্জিকার হিসেবে আষাঢ়ী পূর্ণিমার পর ২৮ জুলাই থেকে শ্রাবণের সূচনা হবে।

জ্যোতিষ মতে, সূর্যের এই রাশি পরিবর্তনের প্রভাবে আগামী এক মাস বারোটি রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা পরিবর্তন দেখা দিতে পারে। কোথাও সুখ-সমৃদ্ধির যোগ, কোথাও আবার সতর্ক থাকার ইঙ্গিত মিলছে।

মেষ রাশি
Aries Horoscope
শ্রাবণ মাসে মেষ রাশির জাতকেরা সমাজে সম্মান ও মর্যাদা লাভ করতে পারেন। তবে দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি বড় আকার নিতে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় ভাবা প্রয়োজন। মাসের মাঝামাঝি আটকে থাকা সরকারি কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পরিবারের কারও বিয়ের আলোচনা এগোতে পারে।

বৃষ রাশি
বৃষ রাশি
এই সময়ে শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। সংক্রামক রোগ বা বিষাক্ত প্রাণীর কারণে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে সাহসী পদক্ষেপ সাফল্য এনে দিতে পারে। আইনি জটিলতা কাটার পাশাপাশি মাসের মাঝামাঝি জমি বা বাড়ি কেনার শুভ যোগ রয়েছে।

মিথুন রাশি
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনাও রয়েছে। তবে ব্যবসায় ভুল সিদ্ধান্ত আর্থিক ক্ষতির কারণ হতে পারে। বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে খারাপ খবর মানসিক অশান্তি বাড়াতে পারে।

কর্কট রাশি
কর্কট রাশি
কর্মক্ষেত্রে ভুলের জন্য সমস্যার মুখোমুখি হতে পারেন কর্কট রাশির জাতকেরা। বন্ধুর কারণে ক্ষতির আশঙ্কাও রয়েছে। তবে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। নতুন ব্যবসা শুরু করলে ভালো লাভের সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি
সিংহ রাশি
আগামী মাসে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের চাপ বাড়তে পারে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। তবে শৌখিন পণ্যের ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য সময়টি লাভজনক হতে পারে।

কন্যা রাশি
Virgo Horoscope
অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে সুখবর মিলতে পারে। তবে আয় প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। ভ্রমণ বা বিনোদনের কারণে অতিরিক্ত খরচ হতে পারে।

তুলা রাশি
Libra
পুরনো ঋণ বা ধার শোধ করার সুযোগ মিলতে পারে। তবে মানসিক চাপ বৃদ্ধি পাবে। সর্দি, কাশি বা চর্মরোগের সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে, মনোহরি বা সৌখিন জিনিসের ব্যবসায় ভালো লাভের ইঙ্গিত রয়েছে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশি ( Scorpio Horoscope )
এই মাসে স্বাস্থ্য এবং আর্থিক বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ বাড়তে পারে। তবে বিশ্বস্ত বন্ধুর সাহায্যে ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য আসতে পারে।

ধনু রাশি
ধনু রাশি (Sagittarius Horoscope)
অসংযত জীবনযাপনের কারণে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। অহেতুক মন্তব্য বা তর্ক সমস্যা বাড়াতে পারে। তবে ওষুধ, প্রসাধনী এবং খনিজ দ্রব্যের ব্যবসায় বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে।

মকর রাশি
মকর রাশি (Capricorn Horoscope)
সন্তানের উন্নতিতে আনন্দ পাবেন মকর রাশির জাতকেরা। নতুন আয়ের পথ খুলে যেতে পারে, যার ফলে সমাজে সম্মান বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য ভালো বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনাও রয়েছে।

কুম্ভ রাশি
Aquarius
নতুন প্রেমের সূচনা হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সুযোগ মিলবে। তবে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকাই ভালো। পারিবারিক দায়িত্ব বাড়ার পাশাপাশি মাতুলস্থানীয় কারও সমস্যার খবর উদ্বেগ বাড়াতে পারে।

বৃহস্পতিবারে এই ৫ কাজ এড়িয়ে চলার পরামর্শ শাস্ত্রে, জেনে নিন কী করলে মিলবে শুভ ফল

মীন রাশি
মীন রাশি ( Pisces Horoscope )
শ্রাবণ মাসে আর্থিক চাপ এবং স্বাস্থ্যজনিত সমস্যা বাড়তে পারে। ব্যবসায় অংশীদারের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। চাকরি বা কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিতও মিলছে। তাই রাগ নিয়ন্ত্রণে রাখা এবং সব সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া জরুরি।

*আজ থেকে রাজযোগ, ভাগ্য খুলবে ৩ রাশির

ডিসক্লেমার
উপরের তথ্যগুলি জ্যোতিষশাস্ত্র ও প্রচলিত বিশ্বাসের ভিত্তিতে তৈরি। এর বৈজ্ঞানিক সত্যতা যাচাই করা হয়নি। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক