Swastika: ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চে পালিত হলো রথযাত্রা, ছবি ভাগ করে নিলেন স্বস্তিকা

Swastika Mukherjee: এবার ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চেই পালিত হলো রথযাত্রা! আমরা প্রত্যেকে জানি বাঙালির অন্যতম জনপ্রিয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। প্রত্যেক বছর এই বিশেষ দিনটির জন্য রীতিমতো অপেক্ষা করে থাকেন সকলে।

একদিকে যেমন বড় বড় রথযাত্রা কমিটি বিশেষ উৎসবের আয়োজন করে থাকে, সেরকমই অনেক বাড়িতেও ছোট করে সেটি উদযাপিত হয়। আর এবার ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চেও ছোট্ট একটি রথের মাধ্যমে এই বিশেষ দিনটি পালিত হলো।

এদিন স্বস্তিকা ভাগ করে নিয়েছেন সেই সমস্ত ছবি। যেখানে দেখা যাচ্ছে কখনো তিনি হাতজোড় করে রথের পাশে দাঁড়িয়ে রয়েছেন। আবার কখনো হাসিমুখে পোজ দিয়েছেন। ছবিগুলো পোস্ট করো তিনি ক্যাপশনে লিখেছেন, ‘জয় জগন্নাথ’। যা দেখা মাত্রই তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন সকলে।

প্রত্যেকেই জগন্নাথদেবের কাছে কামনা করেছেন তিনি যেন সকলের মঙ্গল করেন। এছাড়াও এই ‘দিদি নাম্বার ওয়ান’ শো’এর সঞ্চালনার দায়িত্ব যেন নিষ্ঠা সহকারেপালন করতে পারেন সেই বিষয়েও প্রার্থনা করতে দেখা গিয়েছে সকলকে। সবমিলিয়ে বলতে গেলে এই ছবিগুলোর মাধ্যমে আরও একবার চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।

আমরা সকলেই জানি দীর্ঘ দুই দশক ধরে চলা ‘দিদি নাম্বার ওয়ান’ শো’তে রচনা ব্যানার্জীর পরিবর্তে আনা হয়েছে স্বস্তিকা মুখার্জিকে। ইতিমধ্যে এই নিয়ে নানান কটাক্ষ ও সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাকে। বিশেষ করে তার গলার আওয়াজের জন্য সমালোচনায় পড়তে হয় তাকে। যদিও সেসব বিষয় নিয়ে তোয়াক্কা করেন না বরং নিজের মনে সঞ্চালনা করছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক