‘রাবতা’র সুরে মঞ্চ মাতালেন নিখিতা গাঁধী, সঙ্গীত বিভাগে ‘বছরের বেস্ট’ সম্মান

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নিখিতা গাঁধী তাঁর সুরে মাতিয়ে দিলেন আনন্দবাজার ডট কম-এর ‘বছরের বেস্ট’ মঞ্চ। ‘রাবতা’ ছবির জনপ্রিয় গান ‘মেহেরবানি জাতে-জাতে…’ পরিবেশন করে মাত্র কয়েক মিনিটেই দর্শকদের মন জয় করেন বঙ্গতনয়া এই শিল্পী।

বাঙালি মা ও পঞ্জাবি বাবার সন্তান নিখিতা গাঁধী গত কয়েক বছরে বলিউডের অন্যতম পরিচিত নাম হয়ে উঠেছেন। শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত নিখিতা সমান দক্ষতায় গেয়ে থাকেন হিন্দি, বাংলা, তামিল, মরাঠি ও নজরুলগীতি। অরিজিৎ সিংহের সঙ্গে ‘রাবতা’ ছবির টাইটেল ট্র্যাক গেয়ে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি ‘জব হ্যারি মেট সেজল’-এর ‘ঘর’, ‘কাফিরানা’ এবং ‘বাতেঁ গহরী হ্যায়’-এর মতো একাধিক হিট গান তাঁর ঝুলিতে রয়েছে।

এত অল্প বয়সে সঙ্গীতজগতে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে আনন্দবাজার ডট কম-এর বিচারে সঙ্গীত বিভাগে ‘বছরের বেস্ট’ সম্মান পেয়েছেন নিখিতা। মঞ্চে উপস্থিত হয়ে তিনি জানান, বিভিন্ন ভাষায় অসংখ্য গান গাইলেও ‘জব হ্যারি মেট সেজল’-এর ‘ঘর’ তাঁর অন্যতম জনপ্রিয় গান। তবে গানটি গাইতে এখনও কিছুটা ভয় পান তিনি।

দর্শকদের অনুরোধে বলিউডে গাওয়া তাঁর প্রথম হিন্দি গান ‘রাবতা’র টাইটেল ট্র্যাক পরিবেশন করেন নিখিতা। কলকাতার মঞ্চে এই গান বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিল্পী জানান, গানটির সঙ্গে যুক্ত নেপথ্যের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব— সহশিল্পী অরিজিৎ সিংহ এবং সুরকার প্রীতম চক্রবর্তী— দু’জনেই বাঙালি।

নিখিতা গাঁধীর সঙ্গীতজীবনের পথচলাও কম আকর্ষণীয় নয়। দাঁতের ডাক্তারি পড়ার জন্য তিনি চেন্নাইয়ে গিয়েছিলেন। সেখানেই কিংবদন্তি সঙ্গীত পরিচালক এ আর রহমানের প্রতিষ্ঠানে সঙ্গীতের তালিম নেওয়ার সুযোগ পান। মাত্র ২৫ বছর বয়সে মণি রত্নম পরিচালিত তামিল ছবি ‘ওকে কানমানি’-তে রহমানের সুরে গান গেয়ে প্রথম বড় সুযোগ পান তিনি।

ওজস্বী কণ্ঠে সরস্বতী স্তোত্র, কৌশিকীর সুরমূর্ছনায় মুখরিত ‘বছরের বেস্ট ২০২৬’

পরবর্তীতে ২০১৭ সালে ‘রাবতা’ ছবির জন্য নতুন কণ্ঠের সন্ধানে ছিলেন সুরকার প্রীতম। সেই সময় নিখিতার সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত নিখিতা গাঁধীর গান দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও সমাদৃত হচ্ছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক