‘এবার দেখবি POWER!’ রাজবীরকে কড়া হুঁশিয়ারি নিরঞ্জনের, ‘লাফটারসেন’ চ্যানেল চিনতেই পারলেন না রাজবীর!

বিগ বসের ঘরে ফের উত্তেজনা! কয়েক দিন আগেও যাঁদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব, এবার তাঁদের মধ্যেই শুরু হল মনোমালিন্য। ‘টিকিট টু ফিনালে’ টাস্ককে কেন্দ্র করে রাজবীরের উপর বেজায় ক্ষুব্ধ নিরঞ্জন। শুধু তাই নয়, রীতিমতো হুমকির সুরে রাজবীরকে নিজের ক্ষমতা দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। অন্যদিকে, নিরঞ্জনের এই হুঁশিয়ারির নেপথ্যে থাকা ‘লাফটারসেন’ নামটির সঙ্গে যে তাঁর ইউটিউব চ্যানেলের সম্পর্ক রয়েছে, তা নাকি জানতেনই না রাজবীর!

সম্প্রতি বিগ বসের ঘরে শুরু হয়েছে ‘টিকিট টু ফিনালে’ পাওয়ার লড়াই। এই গুরুত্বপূর্ণ টাস্কে রাজবীরের ভূমিকা কোনওভাবেই মেনে নিতে পারেননি নিরঞ্জন। খেলার ফলাফল এবং রাজবীরের পারফরম্যান্স ঘিরেই ক্রমশ বাড়তে থাকে তাঁর ক্ষোভ। একসময় রাগ সামলাতে না পেরে ক্যামেরার সামনেই রাজবীরকে উদ্দেশ করে বলেন, “এবার লাফটারসেনের পাওয়ার দেখবি! পুরো বাংলা তোকে দেখাবে! যা ক্যামেরার সামনে চিৎকার করে বললাম, দেখে নিস!” এই কথা বলেই সেখান থেকে চলে যান নিরঞ্জন।

নিরঞ্জনের এমন আচরণে বেশ অবাক হয়ে যান রাজবীর। কারণ, কিছুদিন আগেও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হঠাৎ কেন এমন আক্রমণাত্মক হয়ে উঠলেন নিরঞ্জন, তা বুঝে উঠতে পারেননি তিনি। বিশেষ করে ‘লাফটারসেন’ শব্দটি শুনে আরও বেশি বিভ্রান্ত হন রাজবীর।

এরপর বিষয়টি জানতে জীতুর সঙ্গে কথা বলেন তিনি। রাজবীরের প্রশ্নের উত্তরে জীতু জানান, ‘লাফটারসেন’ আসলে নিরঞ্জনের জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাম। অর্থাৎ, নিজের ইউটিউব চ্যানেলের অনুগামী এবং সোশ্যাল মিডিয়ায় থাকা ফ্যানবেসের শক্তির কথা বুঝিয়েই রাজবীরকে পরোক্ষ হুঁশিয়ারি দিয়েছেন নিরঞ্জন। যদিও এই বিষয়ে শেষ পর্যন্ত ‘দাদা’ কী প্রতিক্রিয়া দেবেন, তা নিয়ে নিশ্চিত নন জীতু। সবটা জানার পরও বিস্ময় কাটেনি রাজবীরের। তিনি স্পষ্ট জানান, নিরঞ্জনের ইউটিউব চ্যানেলের নাম যে ‘লাফটারসেন’, সে সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না।

এদিকে, এই ঘটনায় রাজবীরের পাশে দাঁড়িয়েছেন সৃজলাও। তাঁর মতে, প্রতিযোগীকে চাপে ফেলতে নিজের ইউটিউব চ্যানেল কিংবা ফ্যানবেসের প্রসঙ্গ টেনে আনা নিরঞ্জনের অতিরিক্ত আত্মবিশ্বাসেরই পরিচয়। তবে গোটা পরিস্থিতিতে রাজবীরকে নিজের অবস্থান শান্তভাবেই সামলাতে দেখা যায়।

তৃতীয় সন্তানের মা হলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের রাস্তায় দেখা গেল অভিনেত্রীকে
তৃতীয় সন্তানের মা হলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের রাস্তায় দেখা গেল অভিনেত্রীকে

সব মিলিয়ে ‘টিকিট টু ফিনালে’র লড়াই এখন আর শুধুমাত্র একটি টাস্কের মধ্যে সীমাবদ্ধ নেই। পুরনো বন্ধুত্বে ফাটল ধরিয়ে তা ক্রমশ ব্যক্তিগত সংঘাতের দিকে এগোচ্ছে। নিরঞ্জনের এই হুঁশিয়ারির পর রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর দর্শকদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক