Somy Ali: ৫ বছর বয়সে বাড়ির রাঁধুনির হাতে যৌন নির্যাতনের শিকার সোমি আলি, চুপ থাকতে বলেছিলেন মা-বাবা

Somy Ali: বলিউড অভিনেত্রী এবং সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শৈশবের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। নিধি বসন্দানিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মাত্র চার বছর বয়স থেকেই তিনি যৌন নির্যাতনের শিকার হন। তাঁর অভিযোগ, পরিবারের গৃহকর্মীরাই বারবার তাঁর ওপর নির্যাতন চালিয়েছিল।

সোমির কথায়, প্রথমবার মাত্র চার বছর বয়সে তিনি যৌন হেনস্তার শিকার হন। এরপর পাঁচ বছর বয়স থেকে তাঁদের বাড়ির রাঁধুনি আব্দুল খানের হাতে একাধিকবার নির্যাতিত হন তিনি। অভিনেত্রীর দাবি, মুরগির বাচ্চা দেখানোর অজুহাতে তাঁকে নিজের ঘরে ডেকে নিয়ে যাওয়া হতো এবং সেখানে তাঁর সঙ্গে অশালীন আচরণ করা হতো।

সাক্ষাৎকারে সোমি আরও জানান, নয় বছর বয়সে তাঁদের বাড়ির নিরাপত্তারক্ষীরাও তাঁকে কোয়ার্টারে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে। তিনি বলেন, “এই ঘটনাগুলো সম্পূর্ণ সত্য। এর আগে আমি এ বিষয়ে বহুবার কথা বলেছি। একটিও মিথ্যা নয়।”

ঘটনার কথা প্রথমে মাকে জানান সোমি। পরে তিনি বাবাকেও বিষয়টি জানান। অভিনেত্রীর দাবি, তাঁর বাবা অভিযুক্ত রাঁধুনিকে ডেকে এনে অন্য কর্মচারীদের দিয়ে মারধর করান এবং পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে সেই ঘটনার ভয়াবহ স্মৃতি এখনও তাঁর মনে গভীর প্রভাব ফেলে।

সোমির অভিযোগ, সেই সময় তাঁর মা তাঁকে চুপ থাকতে বলেছিলেন। পরে আবার নির্যাতনের শিকার হওয়ার পরও তাঁকে কাউকে কিছু না জানানোর পরামর্শ দেওয়া হয়। অভিনেত্রীর কথায়, তাঁকে বলা হয়েছিল, এসব প্রকাশ পেলে ভবিষ্যতে কেউ তাঁকে বিয়ে করবে না।

এই প্রসঙ্গে সোমি বলেন, পরিবারের এবং সমাজের এমন মানসিকতা তাঁর ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলেছিল। তিনি মনে করেন, যৌন নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয়ে সচেতনতা এবং খোলামেলা আলোচনা অত্যন্ত জরুরি।

‘জুগনি’ গানের ভিডিয়ো ঘিরে বিতর্কে জ্যাকলিন ফার্নান্ডেজ, কী পদক্ষেপ নিলেন নির্মাতারা?

উল্লেখ্য, অতীতেও ব্যক্তিগত জীবন, সম্পর্ক এবং সামাজিক নানা ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে সোমি আলিকে। তাঁর এই বিস্ফোরক মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক