Katrina: এই জীবনের সেরা উপহার পেয়ে গিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাঈফ (Katrina)। তাইতো সেই পরমেশ্বরের প্রতি চিরকৃতজ্ঞ তিনি। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষ্যে বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে কখনো ছেলের সাথে আদুরে মুহূর্ত কাটাচ্ছেন আবার কখনো স্বামীর সাথে।
শুধু তাই নয় নিজের ছন্দে হেসে-খেলে বেড়াতেও দেখাতে গিয়েছে তাকে। হয়তো অনেকেই জানেন তিনি মা হয়েছেন এক বছর আগে। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। যার ফলে তার জীবনে এসেছে খুশির জোয়ার। স্বামী, সন্তান, সংসার নিয়ে বেজায় ব্যস্ত থাকেন তিনি। ফলে কমেছে সিনেমার সংখ্যাও।
তবে কেরিয়ারে এতটাই সাফল্য পেয়েছেন তিনি, যে আর পেছন ফিরে তাকাতে হয় না, বা কোনো আফসোসও করতে হয় না বরং পরম করুণাময় ঈশ্বরের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার এই মূল্যবান আশীর্বাদ মূলত ছেলে। তিনি সেই আশীর্বাদকেই বোঝাতে চেয়েছেন।
এদিন ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘তুমি যে আমার জীবনের সবচেয়ে মূল্যবান আশীর্বাদ, তোমার দিকে চিরকাল কৃতজ্ঞতার সাথে তাকিয়ে থাকবো। সেরা জন্মদিন। তবে স্বামীকেও নিরাশ করেননি তিনি। তার উদ্দেশ্যে বলেন, ‘তুমিও মন্দ নও।’
তাদের এই মিষ্টি মুহূর্তগুলো দেখে বেজায় খুশি হয়েছেন অনুরাগীরা। প্রত্যেকে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া তার আগামী জীবন যেন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে সেই বিষয়ে প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলোর মাধ্যমে আরো একবার চর্চায় উঠে এসেছেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.