দিল্লির আন্দোলনরত পড়ুয়াদের পাশে হানি সিং ও আরমান মালিক, স্থগিত করলেন গানের অনুষ্ঠান

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার প্রতিবাদে সরব হলেন জনপ্রিয় গায়ক ও ৱ্যাপার হানি সিং এবং গায়ক আরমান মালিক। দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাব্যবস্থা সুনিশ্চিত করার দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে তাঁরা শুধু মুখ খোলেননি, নিয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও।

জুলাইয়ের শুরু থেকেই নিট কেলেঙ্কারিসহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সোমবার ‘ককরোচ জনতা পার্টি’র ‘সংসদ অভিযান’ কর্মসূচিকে ঘিরে রাজধানী দিল্লিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে।

এই ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন এবং অনুরাগ কাশ্যপের পর এবার প্রতিবাদে সরব হয়েছেন হানি সিং ও আরমান মালিক।

সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন হানি সিং। আন্দোলনরত তরুণদের উদ্দেশে তিনি লেখেন, “আমাদের দেশের তরুণরা অমর। ভোলেনাথ এইসময়ে ওঁদের শক্তি দিন।” শুধু তাই নয়, দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নিজের নতুন গান ‘মুনলাইট’-এর টিজার লঞ্চ অনুষ্ঠানও আপাতত স্থগিত করেছেন তিনি।

হানি সিং জানিয়েছেন, “দেশ এবং ভারতের যুবসমাজের আবেগের কথা মাথায় রেখে আমার নতুন গান ‘মুনলাইট’-এর টিজার লঞ্চ কয়েক দিনের জন্য পিছিয়ে দিচ্ছি।”

https://x.com/ArmaanMalik22/status/2079511876120039453

অন্যদিকে, একই পথে হেঁটেছেন গায়ক আরমান মালিকও। আগামী ২২ জুলাই তাঁর নতুন গান ‘গয়া কাম সে’ মুক্তি পাওয়ার কথা ছিল। দিনটি আরমানের জন্মদিনও বটে। তবে বর্তমান পরিস্থিতিতে গানটি প্রকাশ করতে রাজি নন তিনি।

পড়ুয়াদের পাশে অরিজিৎ সিংহ, নেতা-মন্ত্রীদের কড়া বার্তা—‘পরিবর্তনই একমাত্র ধ্রুবক’

এক ভিডিও বার্তায় আরমান বলেন, “২২ জুলাই গানটি মুক্তি পাওয়ার কথা ছিল, ওইদিন আমার জন্মদিনও বটে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমার মন সায় দিচ্ছে না। তাই গানটি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে আরেকটু সময় নিচ্ছি। পরিস্থিতি শান্ত হলে ঠিক সময়ে ‘গয়া কাম সে’ গানটি নিয়ে আসব।”

Diljit Dosanjh: ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে দিলজিৎ দোসাঞ্জ, বললেন— ‘এবার আমায় দেশদ্রোহী বলা হবে’

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যখন রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক তুঙ্গে, তখন দেশের দুই জনপ্রিয় শিল্পীর এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Sonakshi Sinha: গণতন্ত্রের মৃত্যু! ছাত্রছাত্রীদের উপর করা বর্বরতার বিরুদ্ধে মুখ খুললেন সোনাক্ষী সিনহা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক