Jeet: প্রশ্নফাঁস থেকে শুরু করে ছাত্রছাত্রীদের উপর করা অত্যাচার! সরব হলেন জিৎ

Jeet: ছাত্র-ছাত্রীদের উপর করা অত্যাচারের প্রতিবাদ এবার টলিউডে। মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা জিৎ (Jeet)। জানালেন এই ধরনের ঘটনা ভীষণই লজ্জাজনক। দীর্ঘ সময় ধরে স্বচ্ছ পরীক্ষার জন্য আন্দোলন করে চলেছে বেশ কিছু ছাত্র-ছাত্রী। অনশন, শান্তিপূর্ণ অবস্থান সবমিলিয়ে নিজেদের আর্জি জানিয়েছে তারা।

তবে কিছুদিন ধরে গোটা দেশ যে বর্বরতার সাক্ষী থাকলো তা চিন্তায় ফেলে সাধারণ মানুষকে। আর চুপ থাকতে পারছেন না কেউই। একে একে নিজেদের চিন্তা, উদ্বিগ্নতার বিষয়ে মুখ খুলছেন তারা। এই প্রথম টলিউডের কোনো তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিশেষ বার্তা।

জিৎ লেখেন, ‘NEET বিষয়টি এখন আর শুধু একটি পরীক্ষা নয় এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাদের পরিবারের আশা, স্বপ্ন এবং বিশ্বাসের বিষয়। প্রত্যেক যোগ্য শিক্ষার্থীর একটি সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা পাওয়ার অধিকার রয়েছে। দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং অর্থপূর্ণ সংস্কারের মাধ্যমে নিশ্চিত করতে হবে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

আমাদের ছাত্রছাত্রীদের উত্তর, ন্যায়বিচার এবং সর্বোপরি এই আস্থা পাওয়ার অধিকার আছে যে, তাদের কঠোর পরিশ্রমের ফল সর্বদা ন্যায্যভাবেই দেওয়া হবে। এই মুহূর্তটি হোক দায়িত্ববোধ, জবাবদিহিতা এবং স্থায়ী সংস্কারের রাজনৈতিক ফায়দা তোলার নয়। জয় হিন্দ।’

যা দেখার পর তার প্রতি অনুগামীদের শ্রদ্ধা বেড়ে গেছে আরও কিছুটা। বরাবর এই অভিনেতা সমস্ত রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকেন। এছাড়া দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করেন। এবারও তার অন্যথা হয়নি।

Narendra Modi: যুবসমাজ ও তাদের কল্যাণই অগ্রগণ্য! নীরবতা ভেঙে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক