টানা ২৬ দিনের অনশন শেষে অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে অনশন ভাঙলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক(Sonam Wangchuk) দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নিজ হাতে খাবার খাইয়ে অনশন ভাঙান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
শুক্রবার সকালে একটি ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক(Sonam Wangchuk) জানান, কেন্দ্রের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পরই তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, নিট প্রশ্নফাঁসের বিষয়টি সংসদে আলোচনার জন্য তোলা হবে বলে কেন্দ্র লিখিতভাবে জানিয়েছে।
এছাড়াও তিনি জানান, আন্দোলনে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণকারী এবং সংসদ ভবন অভিযানে যুক্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, নিট প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টিও কেন্দ্র গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে জানানো হয়েছে।
ভিডিও বার্তায় সোনম বলেন, এই লিখিত আশ্বাস পেতে গত দু’দিন ধরে দীর্ঘ আলোচনা ও দর কষাকষি করতে হয়েছে। অবশেষে কেন্দ্রের পক্ষ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পরই তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নেন।
সোনমের অনশন ভাঙার খবর প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার)-এ শুভেচ্ছা জানিয়ে লেখেন, তিনি যেন চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী।
https://x.com/Wangchuk66/status/2080471599237702014
অন্যদিকে, আন্দোলনে সোনমের পাশে থাকা ককরোচ জনতা পার্টি-ও তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলের বক্তব্য, সোনম নিজের জীবন বাজি রেখে দেশের মানুষকে শিক্ষা ব্যবস্থার সমস্যা সম্পর্কে সচেতন করেছেন এবং তাঁর জীবন দেশের জন্য অত্যন্ত মূল্যবান।
উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের ঘটনার জবাবদিহি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত ২৬ জুন দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। আন্দোলন চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আদালতের নির্দেশে দিল্লির মেদান্তা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ২৬ দিনের অনশন শেষ করেন তিনি।
Narendra Modi: যুবসমাজ ও তাদের কল্যাণই অগ্রগণ্য! নীরবতা ভেঙে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.