Recipe: লোটে, তোপসে নয়, পাবদা দিয়েই বানান মুচমুচে ফিশ ফ্রাই, জমে যাবে দুপুরের ভোজ থেকে সান্ধ্য আড্ডা

পাবদা মাছের নাম শুনলেই সাধারণত সর্ষে-পোস্তর ঝাল কিংবা বড়ি দিয়ে পাতলা ঝোলের কথাই মনে আসে। কিন্তু একই ধরনের রান্না বারবার খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। তাই একটু ভিন্ন স্বাদের খোঁজে এ বার বানিয়ে ফেলতে পারেন মুচমুচে পাবদা ফিশ ফ্রাই। দুপুরের ভাতের সঙ্গে যেমন দারুণ লাগবে, তেমনই সন্ধ্যার আড্ডায় কাসুন্দির সঙ্গে পরিবেশন করলেও প্রশংসা কুড়োবে।

প্রয়োজনীয় উপকরণ
*পাবদা মাছ – ৫টি
*হলুদ গুঁড়ো – ১ টেবিল চামচ
*ছোট পেঁয়াজ – ১টি
*কাঁচালঙ্কা – ৪-৫টি
*ধনেপাতা – পরিমাণমতো
*পাতিলেবু – ১টি
*রসুন – ৬-৭ কোয়া
*আদা – আধ ইঞ্চি
*কর্নফ্লাওয়ার – ৪ টেবিল চামচ
*বিস্কুটের গুঁড়ো – ৩ টেবিল চামচ
*কাশ্মীরি লঙ্কার গুঁড়ো – পরিমাণমতো
*নুন – স্বাদ অনুযায়ী
*সর্ষের তেল – ভাজার জন্য

কী ভাবে বানাবেন পাবদা ফিশ ফ্রাই?
প্রথমে পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। মাছের পেটে হালকা চিরে পাতিলেবুর রস, নুন ও হলুদ মাখিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন।
এ দিকে একটি মিক্সারে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচালঙ্কা এবং ধনেপাতা একসঙ্গে বেটে মসৃণ পেস্ট তৈরি করুন। এই মশলার পেস্ট মাছের গায়ে ভালো করে মাখিয়ে আরও ১৫ থেকে ২০ মিনিট মেরিনেট হতে দিন। চাইলে এই সময় মাছ কিছুক্ষণ ফ্রিজে রাখলে মশলা আরও ভালোভাবে ঢুকে যাবে।
এর পর একটি পাত্রে কর্নফ্লাওয়ার, বিস্কুটের গুঁড়ো, সামান্য নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন। মেরিনেট করা মাছ এই শুকনো মিশ্রণে ভালোভাবে কোট করে নিন।
কড়াইয়ে সর্ষের তেল গরম করে আঁচ মাঝারি রাখুন। একে একে মাছ ছেড়ে দুই দিক সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।

Recipe: কালিয়া-ঝোল নয়, এ বার বানিয়ে ফেলুন কাতলা মাছের মাখা মাখা চচ্চড়ি, রইল সহজ রেসিপি

পরিবেশনের উপায়
গরম গরম পাবদা ফিশ ফ্রাই গোল করে কাটা পেঁয়াজ, পাতিলেবুর টুকরো এবং কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন। দুপুরের ভাতের সঙ্গে যেমন দুর্দান্ত লাগে, তেমনই সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও এটি সকলের মন জিতে নেবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক