Sonakshi Sinha: ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী সিনহা, জেন জিকে জানালেন স্যালুট

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে দেশজুড়ে আলোচনার মাঝেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা(Sonakshi Sinha) একটি ভিডিও পোস্ট করে নজর কেড়েছেন। দীর্ঘদিন ধরে আন্দোলনরত ছাত্রদের দাবিপূরণ হওয়ার পর তিনি নিজের আগের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন।

ভিডিওতে সোনাক্ষী বলেন, তিনি আগে জেন জি (Gen Z)-কে হালকাভাবে দেখতেন এবং মনে করতেন, তাঁদের দিয়ে বড় কোনও পরিবর্তন সম্ভব নয়। তবে ছাত্রদের আন্দোলনের সাফল্যের পর নিজের সেই ধারণা ভুল ছিল বলে স্বীকার করেন। ক্যামেরার সামনেই কান ধরে ওঠবস করে তিনি বলেন, “আমি আর কখনও জেন জিকে ছোট করে দেখব না। আপনাদের স্যালুট।”

এরপর তিনি আরও বলেন, “আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন!” ভিডিওর শেষে তিনি মাথার টুপি খুলে মাটিতে ফেলে নিজের আবেগ প্রকাশ করেন। সেই সময় তাঁর পরনে ছিল জিম শর্টস, ওভারসাইজ টি-শার্ট এবং একটি ক্যাপ।

ছাত্র আন্দোলনের পাশে ছিলেন সোনাক্ষী
উল্লেখযোগ্য বিষয় হল, সোনাক্ষী সিনহা(Sonakshi Sinha) শুরু থেকেই সোনম ওয়াংচুক এবং ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এসেছেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তিনি সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন।

নেটিজেনদের প্রশংসা
সোনাক্ষীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বহু নেটিজেন তাঁর খোলামেলা স্বীকারোক্তির প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেন, “এটা শুধু ছাত্রদের নয়, আপনারও বিজয়। আপনি সবসময় আমাদের সমর্থন করেছেন।”

আরও যাঁরা প্রতিক্রিয়া জানিয়েছেন
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আনন্দ ও প্রতিক্রিয়া জানিয়েছেন আরও একাধিক বলিউড তারকা। তাঁদের মধ্যে রয়েছেন বীর দাস, বিজয় বর্মা, টুইঙ্কেল খান্না, দিয়া মির্জা, রিদ্ধি ডোগরা, রোহিত সারাফ, ঈশান খট্টর, প্রিয়াঙ্কা চোপড়া, সানি হিন্দুজা, রাশি খান্না এবং শিবানি আখতার।

Kanchan-Sreemoyee: কাঞ্চন-শ্রীময়ীর সংসারে নতুন অতিথি, ছেলের নাম রাখলেন ‘কৃষিভ’

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক