Sohini: মাতৃত্বের লাবণ্যে ঝলমল করে উঠলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। তার উপর থেকে চোখ সরাতে পারছেন না অনুরাগীরা। হয়তো অনেকেই জানেন বিবাহবার্ষিকী উপলক্ষ্যে নিজেদের সন্তান আগমনের খবর জানিয়েছিলেন অভিনেত্রী সোহিনী। এরপর থেকে শুভেচ্ছায় ভরে যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।
এমনিতেই তার স্নিগ্ধ রূপ মুগ্ধ করে সকলকে। সেরকমই এবার একটি সাজে ধরা দিয়েছেন তিনি। পরনে গাঢ় নীল ও লাল রঙের একটি শাড়ি, গায়ে সোনার গয়না, খোলা চুল। সবমিলিয়ে ঝলমল করে উঠেছিলেন এই হবু মা। তাকে দেখার পর থেকে নানান মন্তব্য ভরিয়ে তুলেছেন অনুরাগীরা।
একইসাথে ইন্ডাস্ট্রির অন্যান্য বন্ধু-বান্ধবেরাও তাকে প্রশংসা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। প্রত্যেকেই বলছেন মাতৃত্বের লাবণ্যে ঝলমল করছেন তিনি। এছাড়া তার আগামী জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। খুব সম্ভবত কোনো অনুষ্ঠানে গিয়েছিলেন এই অভিনেত্রী, সেখানে তোলা হয়েছে ছবিগুলি।
ক্যাপশনে লিখেছেন, ‘সহজ মানুষ’। আসলেও তাই কোনোরকম আড়ম্বর নয় বরং খুব সহজভাবে জীবনযাপন করতে পছন্দ করেন সোহিনী। তার এই স্বভাবটি অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে সকলের কাছে। যেখানে অন্যান্য তারকারা লাইমলাইটে উঠে আসার জন্য ব্যাকুল হয়ে থাকেন সেখানে তিনি ছুটে যান প্রকৃতির মাঝে।
অন্যদিকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় তার চরিত্রের প্রথম লুক। যা দেখামাত্র উচ্ছ্বসিত অনুরাগীরা। এই প্রথম ‘উইন্ডোজ প্রোডাকশন’এর সাথে কাজ করতে চলেছেন সোহিনী। তাই তারও মনে বেশ উচ্ছ্বাস রয়েছে বিষয়টি নিয়ে।

Sudeshna has been writing entertainment reports since 2021.